32 C
Kolkata

সীমান্ত পরিদর্শনে জুনেই বঙ্গে সফরে শাহি

Must Read

কলকাতা: আগামী জুন মাসেই পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রাজ্যের সীমান্ত এলাকার নিরাপত্তাকে মাছের চোখ করেই রাজ্য সফরে আসছেন শাহ। অনুপ্রবেশ রুখতে কেন্দ্রের একটাই নীতি। ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট। বাংলাতেও সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশ লাগোয়া একাধিক সীমান্ত অঞ্চল সরেজমিন পরিদর্শনের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন শাহ। ইতিমধ্যেই দিল্লিতে এই সফর ঘিরে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। দেশজুড়ে সফর শুরু করছেন তিনি।দেশের সীমান্ত এলাকাগুলি ঘুরে দেখবেন। তাঁর সফর তালিকা রয়েছে পশ্চিমবঙ্গও। উল্লেখ্য, দিন কয়েক আগেই তিনি স্মার্ট বর্ডারের (Smart Border) ঘোষণা করেছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, চার রাজ্যে সফর করবেন অমিত শাহ। আজ থেকেই সেই সফর শুরু হচ্ছে। এদিন, রাজস্থানের বিকানের-এ যাবেন তিনি। সীমান্ত এলাকাগুলি ঘুরে দেখবেন। একইসঙ্গে রাজস্থানের সীমান্ত লাগোয়া পাঁচ জেলার ডিএম, এসপি, পুলিশ আধিকারিক, রাজ্য সরকারের শীর্ষ আধিকারিক, বিএসএফ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন। আগামী মাসেই আসছেন পশ্চিমবঙ্গে। ১৫ জুন রাজ্যে পা দেবেন তিনি। ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের কাজ সরজমিনে খতিয়ে দেখবেন। সূত্রের দাবি, সীমান্তে অনুপ্রবেশ, গবাদি ও মাদক পাচার, জাল নোট চক্র এবং সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা, সব কিছু নিয়েই বিস্তারিত পর্যালোচনা করতে চান স্বরাষ্ট্রমন্ত্রী। বিএসএফের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। সীমান্তবর্তী জেলাগুলির জেলা প্রশাসন ও পুলিশকর্তাদেরও প্রস্তুত থাকতে বলা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: স্বাস্থ্য দফতর থেকে আলাদা হচ্ছে আয়ুষ, একগুচ্ছ কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য। তারই মধ্যে অমিত শাহের সীমান্ত সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বঙ্গ সফরের আগে অবশ্য একাধিক সীমান্তবর্তী রাজ্যে সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার রাজস্থানের বিকানেরের পর সোমবার বিএসএফের সাঞ্চ সীমান্ত চৌকি পরিদর্শন ও নিরাপত্তা বৈঠক করেছেন তিনি। ২৯ মে গুজরাতের ভুজ সফরে যাবেন। সেখানে হারামি নালা এলাকা ঘুরে দেখবেন শাহ। এরপর ৫ জুন ত্রিপুরা সীমান্ত সফরের কর্মসূচিও রয়েছে তাঁর।

Latest News

প্রাক্তন তৃণমূল বিধায়ককে ‘গ্যাংস্টার’, ‘গুণ্ডা’ তকমা! উইকিপিডিয়া বিতর্কের কেন্দ্রে এবার খোকন দাস

পূর্ব বর্ধমান: বিধানসভা ভোটে পরাজয়ের পর ফের বিতর্কের কেন্দ্রে উঠে এলেন বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক খোকন দাস...

More Articles Like This