স্কুল-কলেজের ১ কিমির মধ্যে আর মদের দোকান নয়! কল্যাণী থেকে বড় ঘোষণা শুভেন্দুর

Must Read

নয়াদিল্লি: স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের আশপাশে আর নতুন করে মদের দোকান খোলা যাবে না (Liquor Shop closed)। কল্যাণী থেকে এমনই গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনও স্কুল, কলেজ বা মন্দিরের এক কিলোমিটারের মধ্যে নতুন মদের দোকানের অনুমতি দেওয়া হবে না।

মঙ্গলবার এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বা ধর্মীয় জায়গার আশপাশে নতুন মদের দোকান খোলার অনুমতি আর দেওয়া হবে না।”

আরও পড়ুন: নিউটাউনে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বচসা, গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত অপসারিত বিডিও প্রশান্ত বর্মন

একই সঙ্গে রাজ্যের একাধিক জনপ্রিয় প্রকল্পে বড়সড় পরিবর্তনের কথাও ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যসাথী প্রকল্পকে কেন্দ্রীয় আয়ুষ্মান ভারতের সঙ্গে এবং লক্ষ্মীর ভান্ডারকে ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্পের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার বিকেলে নবান্ন থেকে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে যৌথভাবে নতুন ফর্ম প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রীর কথায়, “যাঁরা দ্রুত এনরোলমেন্ট করবেন, তাঁরাই আগে সুবিধা পাবেন। অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া আগামীকাল থেকেই শুরু হবে। ফর্ম জমা পড়া শুরু হলেই ধাপে ধাপে ৩ হাজার টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠানো হবে।” তবে নতুন প্রকল্প পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা আগের মতোই উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

সরকারি সূত্রে খবর, আগামী ১ জুন থেকেই নতুন প্রকল্পের আওতায় টাকা দেওয়া শুরু হতে পারে। বর্তমানে যাঁরা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন, তাঁদের সকলকেই অন্নপূর্ণা ভান্ডারের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এছাড়াও ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের তথ্য খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও যাঁদের বিষয় ট্রাইবুনালে বিচারাধীন, তাঁরা আপাতত প্রকল্পের সুবিধা পেতে থাকবেন।

ইতিমধ্যেই বিভিন্ন ব্যাঙ্কে ডিবিটি সংক্রান্ত পরিষেবা চালু ও অ্যাকাউন্ট লিঙ্ক করাতে মহিলাদের ভিড় বাড়তে শুরু করেছে। নতুন ফর্ম প্রকাশের ঘোষণাকে কেন্দ্র করে উপভোক্তাদের মধ্যেও কৌতূহল তুঙ্গে।

Latest News

বসছে আস্ত পাহাড়, গলগলিয়ে নামছে কাদা-পাথর! সিকিমে ভয়াবহ হড়পা বানের আশঙ্কা, সরানো হল ৩৮ পরিবার

ওয়েব ডেস্ক: একটানা বৃষ্টিতে ফের ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা পাহাড়ে। পশ্চিম সিকিমের গিয়ালশিং জেলার সিঙ্গলিথাম ও সংলগ্ন রিম্বি এলাকায় একের...

More Articles Like This