পূর্ব বর্ধমানে গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী! কারণ কী?

Must Read

ওয়েব ডেস্ক : পূর্ব বর্ধমানের (East Burdwan) গলসিতে তোলাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার করা হল পঞ্চায়েত প্রধানের স্বামীকে। ধৃতের নাম জাহির আব্বাস মণ্ডল ওরফে ‘সিপাই’। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, জাহির আব্বাস মণ্ডলের স্ত্রী ফজিলা বেগম গলসির লোয়া রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। অভিযুক্ত জাহির আব্বাস মণ্ডল গলসি ১ নম্বর ব্লকের প্রাক্তন সংখ্যালঘু সেলের সভাপতিও ছিলেন।

আরও খবর : বাসন্তীর ফিশারিতে দুষ্কৃতীর ডেরা! উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র

অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিভিন্ন ব্যক্তিকে ভয় দেখিয়ে তোলাবাজি এবং প্রাণনাশের হুমকি দিচ্ছিলেন তিনি। একাধিক অভিযোগ জমা পড়ার পর তদন্তে নামে গলসি থানার পুলিশ (Police)। তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করা হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৩১(৩), ৩০৮(৫), ৩৫১(২) এবং ৩(৫) ধারায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাঁকে বর্ধমান আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনার পর থেকেই এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

দেখুন অন্য খবর :

Latest News

শনিবার পর্যন্ত বৃষ্টির দাপট, একাধিক জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি

ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে চলেছে। বর্তমানে এটি অন্ধ্রপ্রদেশের...

More Articles Like This