জমিজটে আটকাবে না রেলের কাজ, বাংলায় ৬১টি রেল প্রকল্পের অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যের জন্য ৬১টি রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রক (Union Ministry of Railways)। কিন্তু জমিজটের (Land Issue) কারণে তা আটকে ছিল। তবে জট কাটতে চলেছে। শনিবার অক অনুষ্ঠানে অপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvenu Adhikari) জানিয়েছেন, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যের জন্য ৬১টি প্রকল্পের অনুমোদন দিয়েছেন। তবে জমিজটের কারণে কাজ এগোচ্ছিল না। তবে এই সমস্যা মেটাতে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। এই প্ররকল্পগুলির জন্য ৬ একর জমি দরকার। বাংলা এবার ডবল ইঞ্জিনের সুফল পাবে বলেও জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী দাবি করেছেন, জোকা থেকে দমদম মেট্রো (Metro) সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়েছে। চিংড়িঘাটার জটিলতাও মেটানো হয়েছে। এবর থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকার এক সঙ্গে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি।

আরও খবর : তোলাবাজির অভিযোগ গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন

কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) গলাতেও একই শুর শোনা গিয়েছে। তিনি বলেছেন, রাজ্যের এই প্রকল্পের জন্য জমিজট তৈরি হয়েছিল। তবে এবার ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠার পর আর কোনও কিছু আটকাবে না বলে জানিয়েছেন তিনি।

শনিবার পূর্ব রেলের উদ্যোগে ড. বি সি রায় অডিটোরিয়ামে কলকাতা কেন্দ্রের রোজগার মেলার আয়োজন করা হয়েছিল। সেখানে পূর্ব রেলের জিএম মিলিন্দ দেউষ্কর বলেছেন, একাধিক লাইনে অনেক লাইনের কাজ আটকে ছিল। ফ্লাইওারের কাজও আটকে রয়েছে। এবার সেই সব কাজও দ্রুত হবে বলে জানিয়েছেন তিনি। কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে কাজ করার জন্য একজন অফিসার নিয়োগ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

ভারতের ৫জি-৬জি বিপ্লবের কাণ্ডারি, কে এই বিজ্ঞানী  

ওয়েব ডেস্ক: ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় ভারত আজ অনেক এগিয়ে গিয়েছে। ২জি, ৩জি-র যুগ থেকে চলে এসেছে ৫জি, ৬জি-র সময়।...

More Articles Like This