তোলাবাজির অভিযোগ গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন

Must Read

কলকাতা: তোলাবাজির অভিযোগ গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন (TMC Panchayat Pradhan Rita Gayen Arrested)। জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েতের প্রধান রীতা গায়েনকে গ্রেফতার করল পুলিশ। নিউটাউন থানার পুলিশ অভিযান চালিয়ে রীতা গায়েনকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে। ভোট পরবর্তী সন্ত্রাস ও দুর্নীতিতে যুক্ত থাকা তৃণমূল নেতা-নেত্রীদের ছাড়া হবে না, সেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর থেকেই অ্যাকশন মোডে পুলিশ প্রশাসন।

রাজ্য রাসাবদলের পর দুর্নীতি-সন্ত্রাস নিয়ে জিরো টলারেন্স নীতি বিজেপি সরকারের। আর্থিক দুর্নীতি, ভোট পরবর্তী হিংসা-সহ একাধিক অভিযোগে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতা-কাউন্সিলরদের গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে গ্রেফতার হয়েছেন কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে।রবিবার আরও এক তৃণমূল নেত্রীর গ্রেপ্তারের ঘটনা সামনে এল। হাতিয়াড়ার তৃণমূল নেত্রী তথা ২ নম্বর পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন এবার পুলিশের জালে।এর আগে একাধিক অভিযোগ জমা পড়েছিল তৃণমূলের এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। বিভিন্ন সাহায্য পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে রীতা গায়েনের বিরুদ্ধে। তাঁকে বাড়ি থেকেই গ্রেফতার করেছে পুলিশ। আজ তাঁকে আদালতে পেশ করা হবে। নেত্রীর বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: রবিবারের সকালে কলকাতার তিন জায়গায় চলছে বুলডোজার, অবৈধ বহুতল ভাঙছে পুরসভা

Latest News

নিউ টাউনে ২ হাজার শয্যার হাসপাতাল, ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই উন্নত স্বাস্থ্য পরিষেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই...

More Articles Like This