30 C
Kolkata

ইদে আর দু’দিন ছুটি নয়, নতুন দিন ঘোষণা রাজ্যের

Must Read

ওয়েব ডেস্ক : বাংলায় তৃণমূল সরকারের দেওয়া বিভিন্ন ছুটি (Holiday) কাটছাঁট করল বিজেপি সরকার। চলতি বছরে ইদ (EID) উপলক্ষে দু’দিন ছুটি ঘোষণা করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে। তবে সেই বিজ্ঞপ্তি বাতিল করে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সরকার। জানা হয়েছে, দু’দিন নয়, শুধুমাত্র বকরি ইদ উপলক্ষে ছুটি থাকবে। সেই মতো ২৮ মে ছুটি ঘোষণা করা হয়েছে।

মূলত, ইদ (EID) উপলক্ষে প্রাক্তন সরকারের তরফে ২৬ ও ২৭ মে ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে শনিবার সেই নির্দেশ খারিজ করেছে রাজ্যের নতুন সরকার। রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, বকরি ইদের জন্য দু’দিন ছুটি নয়। শুধু মাত্র ২৮ মে বকরি ইদ উপলক্ষে ছুটি থাকবে।

আরও খবর : রাজ্যে জরায়ু ক্যানসারের টিকাকরণ চালু নিয়ে বিরাট ঘোষণা শুভেন্দু অধিকারীর

বলে রাখা দরকার, বাংলায় বিজেপি (BJP) ক্ষমতায় আসার পর কড়া বার্তা দিয়েছিল নতুন সরকার। ছুটির সংস্কৃতি যে চলবে না তা জোনিয়ে দেওয়া হয়েছিল। এর বদলে জনগণকে সঠিক পরিষেবা দেওয়ার কথা জানানো হয়েছিল। এছাড়া সরকারি কর্মীদের অফিসে আসা যাওয়ার সময়ও বলে দেওয়া হয়েছিল।

জানানো হয়েছিল, প্রতিদিন ১০টা ১৫ -এর মধ্যে সকল সরকারি কর্মীকে অফিসে ঢুকতে হবে। আর বেরতে হবে ৫-১৫ মিনিটের পর। এবার বকরি ইদের ছুটি কমিয়ে কাজকেই প্রাধান্য দেওয়ার বার্তা দিল বর্তমান সরকার। প্রশ্ন উঠছে, দুর্গাপুজোর সময়ও কি ছুটিতে কোনও ধরণের কাটছাঁট হবে?

দেখুন অন্য খবর :

Latest News

অন্নপূর্ণা যোজনার পোর্টাল কী চালু হয়েছে? কী বললেন মন্ত্রী অগ্নিমিত্রা

ওয়েব ডেস্ক : নতুন আবেদনকারীদের জন্য অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) পোর্টাল কী চালু হয়েছে? এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে...

More Articles Like This