30 C
Kolkata

জাতীয় সড়কে ক্যামেরা, ফুটেজ চালান পাকিস্তানে! গ্রেফতার অভিযুক্ত

Must Read

ওয়েব ডেস্ক : দেশজুড়ে বেশ কিছু সময় ধরে চরবৃত্তির অভিযোগে একাধিকজনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। এবার পাঞ্জাবে (Punjab) জাতীয় সড়কে সিসিটিভি (CCTV) বসানোর অভিযোগ উঠল। সেই ভিডিয়ো রেকর্ড পাকিস্তানে পাঠানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম বলজিৎ সিং। সে পাঠানকোট জেলার চক ধারিয়াল গ্রামের বাসিন্দা। বলে রাখা দরকার, পঠানকোট দেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানেই ২০১৬ সালে পাঠানকোট বিমানঘাঁটিতে ভয়াবহ জঙ্গি হামলা ঘটেছিল। ৭ ভারতীয় জওয়ান প্রাণ হারিয়েছিলেন।

আরও খবর : দিল্লিতে একগুচ্ছ সৌজন্য বৈঠক শুভেন্দুর! সাক্ষাৎ শেষে কী বললেন প্রতিরক্ষা মন্ত্রী? দেখুন বড় খবর

পুলিশের (Police) তরফে জানানো হয়েছে, সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল ৪৪ নম্বর জাতীয় সড়কের একটি দোকানে। সেখান থেকে বাহিনীর ভিডিয়ো রেকর্ড করে পাকিস্তানের গুপ্তচরদের কাছে পাঠানো হচ্ছিল বলে অভিযোগ।

এই ঘটনা নিয়ে পাঞ্জাব পুলিশের এক আধিকারিক বলেছেন, অভিযুক্তে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ৪০ হাজার টাকা দিয়েছিল। তার বিনিময়ে সে এই কাজ করেছে। ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরা ও একটি ওয়াইফাই রাউটার উদ্ধার করেছে পুলিশ। এদিকে তদন্তে নেমে আরও বেশ কয়েকজন অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে খবর।

দেখুন অন্য খবর :

Latest News

বেআইনি নির্মাণ নিয়ে বাড়িতে পুরসভার নোটিস, সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন অভিষেক!

ওয়েব ডেস্ক : জনতার রায়ে ছাব্বিশের নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের (TMC)। ১৫ বছরের ঘাস ফুল জামানার পতন ঘটিয়ে...

More Articles Like This