34 C
Kolkata

নালায় পড়ে ছিল ৩ শাবক! মাতৃত্বের টানে একে একে তুলে নিয়ে গেল মা চিতাবাঘ

Must Read

শিলিগুড়ি: মাতৃত্বের টান যে কত গভীর হতে পারে, তারই এক বিরল ছবি ধরা পড়ল উত্তরবঙ্গের চা-বাগানে (North Bengal Tea Estate)। নালায় পড়ে থাকা তিনটি চিতাবাঘের শাবককে একে একে নিজের ডেরায় ফিরিয়ে নিয়ে গেল মা চিতাবাঘ। গোটা ঘটনাই ধরা পড়েছে বনদফতরের (Forest Department) ট্র্যাপ ক্যামেরায়। সেই ছবি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ঘটনাটি শিলিগুড়ি (Siliguri) মহকুমার ফাঁসিদেওয়ার জয়ন্তিকা চা-বাগানের। বনদফতর সূত্রে জানা গিয়েছে, চা-বাগানের ২১ নম্বর সেকশনে স্থানীয় শ্রমিকরা প্রথম তিনটি চিতাবাঘের শাবককে নালার মধ্যে দেখতে পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ঘোষপুকুর বনদফতরের কর্মীরা। শাবকদের নিরাপত্তার কথা মাথায় রেখে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। পাশাপাশি মা চিতাবাঘের গতিবিধির উপর নজর রাখতে বসানো হয় ট্র্যাপ ক্যামেরা।

আরও পড়ুন: ‘হাজার হাজার সোনা পাপ্পু ঘুরে বেড়াচ্ছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

বনকর্মীদের অনুমান ছিল, আশপাশেই কোথাও রয়েছে মা চিতাবাঘ। তাই শাবকদের সরানো হয়নি। কিছুক্ষণ পরেই সেই আশঙ্কাই সত্যি হয়। গভীর রাতে মা চিতাবাঘ সেখানে এসে একে একে তিনটি শাবককে মুখে করে তুলে নিয়ে যায় নিজের নিরাপদ ডেরায়। পুরো ঘটনাই স্পষ্টভাবে ধরা পড়ে ক্যামেরায়।

বনদফতরের আধিকারিকদের মতে, মানুষের উপস্থিতি ও কৌতূহল বাড়লে অনেক সময় বন্যপ্রাণীরা আতঙ্কিত হয়ে পড়ে। তাই দ্রুত এলাকা নিয়ন্ত্রণে আনা হয়েছিল। তাদের এই পদক্ষেপের ফলেই মা চিতাবাঘ নির্বিঘ্নে ফিরে এসে শাবকদের উদ্ধার করতে পেরেছে।

ঘটনার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকেই এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। উত্তরবঙ্গের জঙ্গল লাগোয়া এলাকায় মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থানের মধ্যেই যেন আবারও ধরা পড়ল এক মায়ের অদ্ভুত টান।

Latest News

পার্ক সার্কাস-কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত ফরিদুল

কলকাতা: পার্ক সার্কাস-কাণ্ডে (Park Circus Seven Point Case) জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের গায়ে হাত দিলে...

More Articles Like This