ডায়মন্ড হারবারে অস্ত্র-সহ গ্রেফতার ৫, ধৃতদের মধ্যে রয়েছে প্রাক্তন মন্ত্রী দিলীপ মণ্ডলের ছেলে

Must Read

ডায়মন্ড হারবার: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) ডায়মন্ড হারবারে (Diamond Harbour) গভীর রাতে পুলিশের অভিযানে গ্রেফতার হল পাঁচ জন। ধৃতদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুরের তৃণমূল (TMC) বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলে অভীক মণ্ডল ওরফে অর্ঘ মণ্ডল। ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে ডায়মন্ড হারবার থানার পুলিশ লালবাটি এলাকায় অভিযান চালায়। অভিযোগ, সেখানে বেআইনি জমায়েতের পাশাপাশি অস্ত্র মজুত রাখা হয়েছিল। অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: পুলিশি নির্যাতন ও দুর্নীতির গুরুতর অভিযোগ গিয়াসউদ্দিন মোল্লার

ধৃতদের মধ্যে রয়েছেন অভীক মণ্ডল ছাড়াও সৈকত রায়, রাজু নস্কর, শুভজিৎ বাল্মিকী এবং সন্দীপ সেন। সকলেই পৈলান এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় দু’টি আগ্নেয়াস্ত্র এবং একটি গাড়ি উদ্ধার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাদের ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে।

কী উদ্দেশ্যে ওই অস্ত্র মজুত করা হয়েছিল এবং ধৃতদের সঙ্গে আরও কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।

Latest News

গণেশ চতুর্থী ২০২৬ কবে? কলকাতায় পুজোর শুভ সময় জানুন, থাকল তিথি ও পুজোর নিয়ম

ওয়েব ডেস্ক : ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। হিন্দু বিশ্বাস অনুযায়ী, যে কোনও শুভ কাজ শুরুর আগে গণেশের...

More Articles Like This