অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে বিজেপির মিছিল, বাজল ডিজেও

Must Read

ওয়েব ডেস্ক : ছাব্বিশের নির্বাচন রাজ্যে সব পাল্টে দিয়েছে। গেরুয়া ঝড়ে বদলে গিয়েছে সব। বীরভূমেও (Birbhum) পরিস্থিতি বদলেছে। যে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কথায় বীরভূমের গাছের পাতা পর্যন্ত নড়তো না। সেই তাবড় তৃণমূল (TMC) নেতার গড়েও বিরাট পরিবর্তন হয়েছে। এবার কেষ্ট মন্ডলের বাড়ির সামনে থেকে ডিজে বাজিয়ে গেল বিজেপির (BJP) মিছিল।

মূলত, বীরভূমে তৃণমূলের বেতাজ বাদশা হিসেবে পরিচিত অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। কিন্তু সেই কেষ্ট মন্ডলের পাড়া বোলপুর ২২ নম্বর ওয়ার্ডের নিচুপট্টিতে তৃণমূল ১৫০০ ভোটে হেরেছে বিজেপির কাছে। যা নিয়ে এখনও জোর চর্চা চলছে। এর পরেই এবার সেই অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে থেকে গেল বিজেপির মিছিল।

আরও খবর : ‘তোমাকে আমরা মিস করছি, তুমি এসো’, ব্যাঙ্গাত্মক ভঙ্গিমায় কাকে বললেন শমীক?

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বাড়ির সামনে থেকে পিসি চোর ভাইপো চোর, শওকত তো মাছ চোর, ডিজে বাজিয়ে চরাম চরাম ঢাকের তালে বিজেপির বিজয় মিছিল যায় বলে খবর। মূলত, যে নেতা বিরোধীদের কখনও গুড়-বাতাশা খাওয়ানোর কথা বলতেন, এবার সেই তৃণমূল নেতার বাড়ির সামনে থেকেই মিছিল নিয়ে গেল গেরুয়া শিবির।

উল্লেখ্য, গত ৪ মে পশ্চিমবঙ্গে বয়ে গিয়েছে গেরুয়া ঝড়। ২৯৪টি আসনের মধ্যে ২০৭টি আসন পেয়েছে বিজেপি (BJP)। উল্টোদিকে মাত্র ৮০ তে থেমেছে ১৫ বছরের তৃণমূলের শাসন। এদিকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। এর আগে যেখান থেকে মিছিল বের করার আগে হাজারবার ভাবত বিরোধীরা, এবার পালাবদলের পর সেই বীরভূমে তৃণমূলের বেতাজ বাদশার বাড়ির সামনে থেকে মিছিল নিয়ে গেল বিজেপি। তাও আবার ডিজে বাজিয়ে।

দেখুন অন্য খবর :

Latest News

‘ভারত গণতন্ত্রের জননী’, আন্দোলনের আবহেই রাজধানীতে দাঁড়িয়েই বার্তা মোদির

ওয়েব ডেস্ক : দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যখন দিল্লিতে চাপানউতোর তুঙ্গে, ঠিক তখনই আন্তর্জাতিক মঞ্চে ভারতের গণতন্ত্র ও অর্থনৈতিক...

More Articles Like This