UAE-র পরমাণুচালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ হামলা

Must Read

ওয়েব ডেস্ক : পরমাণুচালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (Nuclear power plant) ভয়াবহ ড্রোন (Drone) হামলা। জানা যাচ্ছে, আরব আমিরশাহির (UAE) আল ধাফরা (Al Dhafra) এলাকায় বরাকাহ পরমাণু কেন্দ্রের ভিতরে এই হামলা চালানো হয়েছে বলে সূত্রের খবর। তবে কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

জানা যাচ্ছে, ওই ড্রোনটি (Drone) ওই পরমাণু কেন্দ্রের ভিতরে থাকা যন্ত্রের উপর আছড়ে পড়ে বলে খবর। তবে এই ঘটনায় কারোর মৃত্যু হয়নি বলে খবর। এর কারণে কোনও তেজস্ক্রিয় পদার্থ বের হয়নি বলে খবর। ফেডারেল অথরিটি ফর নিউক্লিয়ার রেগুলেশনের তরফ থেকে জানানো হয়, কোনও ধরণের বড় ক্ষতি হয়নি।

আরও খবর : মস্কোর উপর ৫০০ ড্রোন দিয়ে হামলা ইউক্রেনের!

মূলত, আমেরিকা ও ইরানের (Iran) মধ্যে চলছে শান্তি আলোচনা। তার মাঝেই এই ঘটনা ঘটে গেল। বলে রাখা দরকার আগে আগে মধ্যপ্রাচ্যে যখন সংঘর্ষবিরতি চলছিল, সেই সময় আবুধাবিতে হামলা চালিয়েছিল ইরান। তবে এবার হামলা হল আরব আমিরশাহিতে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে উত্তপ্ত পশ্চিম এশিয়া। সেদিন ইরানের উপর হামলা চালিয়েছিল আমেরিকা ও ইজরায়েল। সেই থেকে উত্তেজনা তুঙ্গে। আর এর প্রভাব পড়েছে গোটা বিশ্বে। এর কারণ হরমুজ প্রণালী। সেখান থেকে তেলের জাহাজ আসা বন্ধ হওয়ায় তেল সমস্যায় ভুগছে গোটা বিশ্ব। এদিকে তেল বাণিজ্যে ধাক্কা লাগায় দাম হু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে ইরানের (Iran) বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

দেখুন অন্য খবর :

Latest News

১২ দিনেই ১.৫ কোটি আবেদন! বিশ্বকাপের টিকিটের চাহিদায় নজিরবিহীন সাড়া

ওয়েব ডেস্ক : ২০২৭ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপ (Cricket World Cup 2026) ঘিরে এখন থেকেই বাড়ছে উন্মাদনা। টিকিটের জন্য...

More Articles Like This