35 C
Kolkata

মামলার বোঝা কমাতে সুপ্রিম কোর্টে বাড়ছে বিচারপতির সংখ্যা! ঐতিহাসিক অনুমোদন দিলেন রাষ্ট্রপতি

Must Read

নয়াদিল্লি: দেশের সর্বোচ্চ আদালতে ক্রমবর্ধমান মামলার চাপ সামাল দিতে বড় ও নজিরবিহীন পদক্ষেপ নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। শনিবার বিশেষ অধ্যাদেশ জারি করে সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারপতির (Justice) সংখ্যা এক ধাক্কায় আরও চারজন বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। রাষ্ট্রপতির ওই নির্দেশের পর কেন্দ্রীয় আইন মন্ত্রকও গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি সিলমোহর দেয়। এই সিদ্ধান্তের ফলে দেশের সর্বোচ্চ আদালতে অনুমোদিত বিচারপতির সংখ্যা ৩৩ থেকে বেড়ে দাঁড়াল ৩৭। অর্থাৎ, এখন থেকে প্রধান বিচারপতি ছাড়াও আরও ৩৬ জন বিচারপতি সুপ্রিম কোর্টে দায়িত্ব পালন করতে পারবেন।

সাধারণত সংসদে আলোচনা ও আইন পাশের মাধ্যমেই সুপ্রিম কোর্টে নতুন বিচারপতির পদ তৈরি করা হয়। তবে বর্তমানে সংসদের অধিবেশন না থাকায় এবং বিষয়টিকে জরুরি হিসেবে বিবেচনা করে সংবিধানের ১২৩ নম্বর অনুচ্ছেদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের শীর্ষ আদালতে ক্রমবর্ধমান মামলার চাপ দ্রুত কমানোর প্রয়োজনীয়তা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সাংবিধানিক নিয়ম অনুযায়ী, ভবিষ্যতে সংসদের দুই কক্ষে এই অধ্যাদেশ পাশ করিয়ে স্থায়ী আইনে পরিণত করতে হবে।

আরও পড়ুন: মন্দিরে ঢোকার ‘শাস্তি’! চুল কেটে, গলায় জুতো পরিয়ে…..

‘সুপ্রিম কোর্ট আইন, ১৯৫৬’ (Supreme Court Law 1956) অনুযায়ী এতদিন প্রধান বিচারপতি বাদে সর্বোচ্চ ৩৩ জন বিচারপতি থাকার অনুমতি ছিল। বর্তমানে সুপ্রিম কোর্টে ৩২ জন বিচারপতি কর্মরত রয়েছেন, যা আগের অনুমোদিত সংখ্যার তুলনায় একজন কম ছিল। নতুন অধ্যাদেশ কার্যকর হওয়ার পর এখন মোট শূন্যপদের সংখ্যা দাঁড়াল পাঁচটিতে। অর্থাৎ, আরও পাঁচজন বিচারপতি নিয়োগ করা হলে দেশের সর্বোচ্চ আদালতের সব আসন পূর্ণ হবে। নতুন সংশোধনের ফলে আরও চারটি নতুন পদ সৃষ্টি হল।

দেখুন আরও খবর:

Latest News

‘তোমাকে আমরা মিস করছি, তুমি এসো’, ব্যাঙ্গাত্মক ভঙ্গিমায় কাকে বললেন শমীক?

ওয়েব ডেস্ক : আগামী ২১ মে ফলতায় (Falta) উপর্নির্বাচন (By-election)। সেখান থেকে একদিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার...

More Articles Like This