পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির জেরার মুখে সুজিত ঘনিষ্ঠ ব্যবসায়ী

Must Read

কলকাতা: পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি (ED)। এবার প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বোসের (Sujit Bose) ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যবসায়ী উত্তম কুমার সাউকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সূত্রের খবর, কিছু ব্যবসায়িক লেনদেন এবং আর্থিক নথি ঘিরেই তাঁকে জেরা করা হচ্ছে। রবিবার ইডি অফিসে হাজির হন উত্তম কুমার সাউ। অফিসে পৌঁছেই সংবাদমাধ্যমের ক্যামেরা এড়িয়ে দ্রুত ভিতরে ঢুকে যেতে দেখা যায় তাঁকে।

আরও পড়ুন: কালবৈশাখীর তাণ্ডবে উপড়ে পড়ল গাছ! বিদ্যুৎ বিচ্ছিন্ন ডুয়ার্সে এখন কী অবস্থা? দেখুন বড় খবর

তদন্তকারী সংস্থার দাবি, পৌর নিয়োগ মামলায় আর্থিক লেনদেনের একাধিক সূত্র খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই উত্তম কুমার সাউয়ের সঙ্গে যোগাযোগ ও ব্যবসায়িক যোগসূত্র নিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

যদিও এ বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি ওই ব্যবসায়ী বা প্রাক্তন মন্ত্রী সুজিত বোস। অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির ধারাবাহিক তৎপরতায় ফের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Latest News

গণেশ চতুর্থী ২০২৬ কবে? কলকাতায় পুজোর শুভ সময় জানুন, থাকল তিথি ও পুজোর নিয়ম

ওয়েব ডেস্ক : ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। হিন্দু বিশ্বাস অনুযায়ী, যে কোনও শুভ কাজ শুরুর আগে গণেশের...

More Articles Like This