35 C
Kolkata

কংগ্রেস অফিসে দুঃসাহসিক চুরি! বাথরুম থেকে উধাও ৭২টি দামি কল, মেঝেতে লেখা ‘লাভ ইউ’

Must Read

ওয়েব ডেস্ক : ছত্তীসগঢ়ের (Chhattisgarh) অম্বিকাপুর শহরে চুরির ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শহরের ভিআইপি জোন হিসেবে পরিচিত গান্ধী চক এলাকায় অবস্থিত কংগ্রেসের জেলা কার্যালয় (Congress district office) রাজীব ভবনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। তবে এই চুরিতে নগদ টাকা বা গুরুত্বপূর্ণ নথি নয়, চোরেদের নিশানায় ছিল অফিসের বাথরুমে লাগানো প্রায় ৭২টি দামি কল।

সূত্রের খবর, অত্যন্ত পরিকল্পিতভাবে একের পর এক কল খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। গোটা কাজ এতটাই নিখুঁতভাবে করা হয়েছে যে, তদন্তকারীদের মতে চোরেদের মধ্যে ধরা পড়ার কোনও ভয়ই ছিল না। ঘটনার সবচেয়ে অদ্ভুত দিক, চুরি করে পালানোর আগে অফিসের মেঝেতে কয়লা বা চক দিয়ে ‘লাভ ইউ’ লিখে যায় দুষ্কৃতীরা। পুলিশ (ঝদতগমা) ও প্রশাসনের প্রতি কার্যত কটাক্ষ করেই এই বার্তা লেখা হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও খবর : মন্দিরে ঢোকার ‘শাস্তি’! চুল কেটে, গলায় জুতো পরিয়ে…..

ঘটনার খবর পেয়ে রাজীব ভবনে পৌঁছন কংগ্রেস (Congress) জেলা সভাপতি বালকৃষ্ণ পাঠক। তিনি শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, শহরে সক্রিয় নেশাগ্রস্ত ও অসামাজিক চক্রের সদস্যরাই এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

বালকৃষ্ণ পাঠকের বলেন, “এটা শুধু সাধারণ চুরি নয়, শহরের ভেঙে পড়া আইনশৃঙ্খলার জ্বলন্ত উদাহরণ। ভিআইপি এলাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা ধরে ৭২টি কল খুলে নিয়ে যাওয়া হচ্ছে, আবার পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে বার্তাও লিখে যাওয়া হচ্ছে। যদি বিরোধী দলের জেলা কার্যালয়ই নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”

কংগ্রেস নেতৃত্বের দাবি, রাজীব ভবনে এই প্রথম নয়, এর আগেও দু’বার চুরির ঘটনা ঘটেছে। বারবার একই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় নেতা-কর্মীরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।

দেখুন অন্য খবর :

Latest News

বাবার পর এবার মাকে হারালেন লিয়েন্ডার পেজ

ওয়েব ডেস্ক : মা-কে হারালেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। ৭২ বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় জেনিফার পেজ...

More Articles Like This