29.5 C
Kolkata

বাড়িতে আগুনের পর আতঙ্কে স্বপ্না বর্মণ, পরিবারসহ নিরাপত্তা চেয়ে থানার দ্বারস্থ তৃণমূল প্রার্থী

Must Read

জলপাইগুড়ি: বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন এশিয়ান গেমসে সোনা জয়ী অ্যাথলিট তথা রাজগঞ্জের তৃণমূল (TMC) প্রার্থী স্বপ্না বর্মণ (Swapna Barman)। শনিবার জলপাইগুড়ি (Jalpaiguri) কোতোয়ালি থানায় গিয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে অভিযোগ দায়ের করেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বপ্না বলেন, “আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার এবং পরিবারের নিরাপত্তার জন্য পুলিশের কাছে আবেদন করেছি।” শুক্রবার রাতে তাঁর বাড়িতে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এরপর থেকেই আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: গেরুয়া আবির উড়িয়ে ঢাকের তালে উৎসব সাঁকরাইলে, জামবেদিয়ায় বিজেপির বিজয় মিছিলে উপচে পড়ল ভিড়

ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দ্রুত শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

স্বপ্না বর্মণের দাবি, অগ্নিকাণ্ডের ঘটনা নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। নির্বাচনের আবহে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। যদিও এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনেননি তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার পর এলাকাবাসীর তৎপরতায় বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Latest News

রবিবার ১২ ঘণ্টা যান চলাচল বন্ধ বিদ্যাসাগর সেতুতে

ওয়েব ডেস্ক : ৫ জুলাই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu) সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত...

More Articles Like This