Forbidden

You don't have permission to access th1s resource.

শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা - KolkataTV
31.1 C
Kolkata

শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা

Must Read

কোচবিহার: রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) কনভয়ে হামলার অভিযোগ উঠেছিল কোচবিহারে (Cooch Behar)। খাগড়াবাড়ীতে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা মামলায় গ্রেফতার তৃণমূল নেতা (Cooch Behar Trinamool Leader Arrested ) শুভঙ্কর দে সহ ৩। শনিবার আদালতে তোলা হল অভিযুক্তদের।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোটের আগে খাগড়াবাড়ী এলাকায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। সেই ঘটনায় দীর্ঘদিন তদন্ত চলার পর শুভঙ্কর দে-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

খাগড়াবাড়ীতে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র কনভয়ে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় কোচবিহার দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শুভঙ্কর দে সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ওই ঘটনায় শুক্রবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তৃণমূলের এক নেতা-সহ চার জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার ধৃতদের কোচবিহার আদালতে তোলা হয়। আদালতে তোলার সময় শুভঙ্কর দে দাবি করেন, পুলিশ কেন তাকে গ্রেফতার করেছে তা তিনি জানেন না। তার বক্তব্য, “শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে, সেদিন আমরা কেউই ওই ঘটনাকাল উপস্থিত ছিলাম না।পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করা হয়েছে।জেলা পুলিশ সুপার যশপ্রীত সিংহ বলেন, ‘‘গত বছর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলায় অভিযোগে তাঁর নাম জড়িয়েছিল। তাঁকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: বিজেপি কর্মীর উপর প্রাণনাশী হামলা! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূল নেতা

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This