35 C
Kolkata

নিউটাউনে মিঠুনের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Must Read

কলকাতা: প্রশাসনিক ব্যস্ততার মধ্যে শনিবার টলিউডের মেগাস্টার তথা দলের অন্যতম শীর্ষ তারকা নেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। মহাগুরুর নিউটাউনের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ একান্ত সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।এদিন মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুকেও প্রশংসায় ভরিয়ে দেন মিঠুন। শুভেন্দু ‘সেরা মুখ্যমন্ত্রী’ বলেই দরাজ সার্টিফিকেট দেন ‘মহাগুরু’।

ছাব্বিশের ভোটের আগে বাংলায় একটানা প্রচার করেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।একের পর এক বৈঠক করেছেন। বাংলায় প্রথমবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিজেপি। শনিবার থেকে জেলা সফর শুরু করছেন শুভেন্দু। প্রথমেই দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে তাঁর প্রশাসনিক সভা রয়েছে। আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচন। তার আগে জেলার পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানকার আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসবেন শুভেন্দু। তবে দিনের শুরুতেই তিনি পৌঁছে যান মিঠুনের বাড়িতে।শনিবার সকালেই নিউটাউনে মিঠুনের বাড়িতে যান শুভেন্দু। জয়ের ‘নেপথ্য কারিগর’ মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাকে দল মুখ্যমন্ত্রী করেছে। তার পিছনেও ওঁর হাত রয়েছে। ছ’বছর ধরে রাজ্যে পরিবর্তন আনার জন্য মিঠুনদা অনেক পরিশ্রম করেছেন। শুভেন্দু আরও বলেন, ‘মিঠুন চক্রবর্তী আগেই দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমি বলেছি, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রীই আপনার সঙ্গে দেখা করতে নিজে আসবে।’ মিঠুন চক্রবর্তী শুভেন্দুকে পাশে নিয়ে বলেন, ‘এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আর হতে পারে না, আমরা সত্যিই ভাগ্যবান।’

আরও পড়ুন: কোনও রেফার চলবে না, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কড়া মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন, “অত্যন্ত নিঃস্বার্থভাবে বাংলাকে বাঁচানোর জন্য, হৃতগৌরব ফিরিয়ে আনার জন্য, মা-বোন, দিদি কন্যাকে সুরক্ষিত করার জন্য নিরলস চেষ্টা করেছেন। গত ৮-১০ মাস ধরে ইন্ডোর মিটিং করেছেন। গত ৩-৪ মাস ধরে কাজ করে গিয়েছেন তিনি। একের পর এক ব়্যালি, সভা করেছেন। এক বছর ধরে মাইক্রো লেভেলেও কাজ করেছেন। নিশ্চিতভাবে আমি মুখ্যমন্ত্রী হয়েছি জনগণের আশীর্বাদে, বিজেপি মনোনীত করেছে। নেপথ্যের কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকারের ভিত্তিতে যাঁর নাম আসে তিনি নিঃসন্দেহে মিঠুন চক্রবর্তী।” শুভেন্দু বলেন, শুভেন্দু আরও বলেন, ‘‘মিঠুনদার জনপ্রিয়তা বিজেপির গণ্ডিতে আবদ্ধ নেই। তার বাইরেও রয়েছে।তিনি ক্লাস এইটের পর আর সিনেমা দেখেননি। তবে মিঠুন চক্রবর্তীর জায়গা আলাদা। শুভেন্দুর কথায়, ‘মিঠুনদা, মিঠুনদাই, তিনি সত্যিই মহাগুরু।’ মিঠুনের মতে, শুভেন্দুর চেয়ে ভাল মুখ্যমন্ত্রী আর হয় না। তিনি বলেছেন, ‘‘এর থেকে ভাল মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। আমি গ্যারান্টি দিয়ে এ কথা বলছি। শপথ নেওয়ার পর থেকে উনি কাজ করে চলেছেন। আমাদের সৌভাগ্য ওঁকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। ওঁর পিছনেই রয়েছি।’’

Latest News

বুলডোজার নিয়ে আদালতে স্থগিতাদেশ, বিজেপির অন্দরে সমালোচনা

কলকাতা: তিলজলায় আপাতত আর বুলডোজার (Tiljala Bulldozer Drive) অ্যাকশন নয়, বুলডোজার নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) স্থগিতাদেশের পরই...

More Articles Like This