খনি অঞ্চলে অ্যাকশন মোডে পুলিশ! তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Must Read

পশ্চিম বর্ধমান: খনি অঞ্চলকে দুর্নীতিমুক্ত করতে অ্যাকশন মোডে প্রশাসন। কয়লার ডিও ঘিরে তোলাবাজি ও বেআইনি কারবারের অভিযোগে গ্রেফতার (Assret) করা হল তৃণমূলের (TMC) প্রাক্তন ব্লক সভাপতিকে। অন্ডালে পুলিশের জালে কাঞ্চন মিত্র। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে অন্ডাল থানার পুলিশ। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে মহম্মদ মোজাম্মেল নামের আরও এক ব্যক্তিকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত কাঞ্চন মিত্র পশ্চিম বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন কো-মেন্টর এবং অন্ডাল ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি ছিলেন। তাঁর বাড়ি অন্ডালের শ্রীরামপুর এলাকায়। দীর্ঘদিন ধরেই কয়লার ডিও থেকে তোলাবাজি, স্থানীয় মানুষকে ভয় দেখানো এবং জমি কারবারে যুক্ত থাকার অভিযোগ উঠছিল তাঁর বিরুদ্ধে। পুলিশের দাবি, একাধিক নির্দিষ্ট অভিযোগ এবং তথ্যের ভিত্তিতেই তদন্ত শুরু করা হয়। তদন্তে নেমে শুক্রবার রাতে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ভোট-পরবর্তী গুলি চালনার অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত সভাপতি

পুলিশ (Police) আরও জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে তোলাবাজি, হুমকি দেওয়া, বেআইনি আর্থিক লেনদেন-সহ একাধিক অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। শনিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই দুর্নীতি, সন্ত্রাস এবং অবৈধ কারবারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার কথা বারবার জানানো হয়েছে প্রশাসনের তরফে। রাজনৈতিক মহলের মতে, সেই নীতির অংশ হিসেবেই এবার পুরনো অভিযোগগুলির তদন্তে সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন।

দেখুন আরও খবর:

Latest News

গণেশ চতুর্থী ২০২৬ কবে? কলকাতায় পুজোর শুভ সময় জানুন, থাকল তিথি ও পুজোর নিয়ম

ওয়েব ডেস্ক : ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। হিন্দু বিশ্বাস অনুযায়ী, যে কোনও শুভ কাজ শুরুর আগে গণেশের...

More Articles Like This