31.5 C
Kolkata

বিধানসভার স্পিকার হলেন রথীন্দ্র বসু

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যের অষ্টাদশ বিধানসভার স্পিকার (Speaker) হিসেবে নির্বাচিত হলেন শাসকদলের মনোনীত প্রার্থী রথীন্দ্রন বসু (Rathindra Bose)। এদিন স্পিকার পদে বিজেপি পরিষদীয় দলের পক্ষে মনোনয়ন জমা দিয়েছিলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক। তবে তাঁর পাল্টা কোনও মনোনয়ন পত্র জমা পড়েনি। এদিন রথীন্দ্র বসুর নাম প্রস্তাব করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর প্রস্তাবের পক্ষে ভোট নেন প্রোটেম স্পিকার তাপস রায়। এর পরে বিনা প্রতিদ্বন্দিতায় রথীন্দ্র বসু বিধানসভার স্পিকার বলে ঘোষণা করেন।

এদিকে বিরোধীরা কোনও প্রার্থী না দিয়ে রথীন্দ্রের (Rathindra Bose) নামে সায় দেওয়ায় বিরোধীদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে এদিন তিনি ঘোষণা করেন, এবার থেকে বিধানসভার কার্যপদ্ধতি সরাসরি সম্প্রচার করা হবে। এর কারণ, যাতে বিধানসভার সব কার্যপদ্ধতি যাতে সাধারণ মানুষ নিজের চোখেই দেখতে পারেন।

আরও খবর : পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা রথীন ঘোষের

শুক্রবার রথীন্দ্রর (Rathindra Bose) নাম প্রস্তাবের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ বিজেপি বিধায়করা সেই প্রস্তাবকে সমর্থন করেন। আর বিরোধীরা কোনও প্রার্থী না দেওয়াই স্পিকার হিসেবে নির্বাচিন হন রথীন্দ্র বসু। এর পরেই প্রোটেম স্পিকার তাপস রায় তাঁকে স্পিকারের আসনে স্বাগত জানান।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) লিখেছেন, “কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক, সম্মানীয় শ্রী রথীন্দ্র বোস মহাশয়কে ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আমার স্থির বিশ্বাস তিনি সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন।” এর পরেই বিনা বিরোধীতায় এদিন পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন রথীন্দ্র বসু।

দেখুন অন্য খবর :

Latest News

ইকো পার্কে ১২৫ ফুটের শ্যামাপ্রসাদ মূর্তি, শাহের সফরের আগে সংগঠনে শৃঙ্খলায় জোর বিজেপির

কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী (Shyamaprasad Mookherjee 125TH Birth Anniversary) উপলক্ষে নিউটাউনের (Newtown) ইকো পার্কে (Ecopark) তাঁর ১২৫ ফুট...

More Articles Like This