31 C
Kolkata

সিঁদুর অভিযান নিয়ে সামনে এল ভয়ঙ্কর তথ্য! পাকিস্তানকে সাহায্য করার বিষয়টি স্বীকার করে নিল বেজিং

Must Read

ওয়েবডেস্ক- সিঁদুর অভিযান (Operation Sindoor)  নিয়ে বড়সড় তথ্য সামনে এল। পাকিস্তানকে সাহায্য করার বিষয়টি সম্প্রতি স্বীকার করে নিয়েছে বেজিং (Beijing) 

সেই দেশের সরকারি সংবাদমাধ্যম সাউথ চিন মর্নিং পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে গিয়ে যুদ্ধবিমান মেরামত, প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণে সাহায্য করেছেন চীনের প্রকৌশলীরা। অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তান সেনাকে চীনের সহায়তার বিষয়টি ভারত আগেই অনুমান করেছিল। এবার সেই সত্য সামনে এল।

মঙ্গলবার এই দাবিকে সামনে রেখে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমাদের আগেই বিষয়টি জানা ছিল। এবার নিশ্চিত হওয়া গেল। বেজিংয়ের এবার আত্মসমালোচনা করা উচিত’।

আরও পড়ুন-  মিলেছে ভবিষ্যদ্বাণী, এবার সেই জ্যোতিষীকেই বড় পদে বসালেন বিজয়!

সিঁদুর অভিযানের সময় পাকিস্তানকে সাহায্য করার বিষয়টি সম্প্রতি স্বীকার করেছে বেজিং। সেই দেশের সরকারি সাউথ চীনে মর্নিং পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে গিয়ে যুদ্ধবিমান মেরামত, প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণে সাহায্য করেছেন চীনের ইঞ্জিনিয়ারেরা।

এর আগে সিঁদুর অভিযানে পাকিস্তানকে সহায়তা দেওয়া নিয়ে চীনের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তারা এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। এই প্রথম স্বীকারোক্তি এল চীনের তরফে। গত বৃহস্পতিবার চীনের সরকারি চ্যানেলকে সাক্ষাৎকারে অ্যাভিশিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন চীন(এভিআইসি)-র কয়েক জন ইঞ্জিনিয়ার। সেই সাক্ষাৎকারই প্রকাশিত হয়েছে সাউথ চীন মর্নিং পোস্টের প্রতিবেদনে।

প্রতিবেদন অনুসারে, পাকিস্তানে গিয়ে যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণে সাহায্য করেছিলেন ঝাং হেং। তিনি এভিআইসি-র চেংদু এয়ারক্রাফট ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ার। চীনের যুদ্ধবিমান তৈরি করে ওই প্রতিষ্ঠান। চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান। চীন ছাড়া একমাত্র তারাই ওই আধুনিক বিমান ব্যবহার করে থাকে।

২০২০ সালে চীনের থেকে ৩৬টি যুদ্ধবিমান অর্ডার করেছিল পাকিস্তান। ২০২০ সালে চীনের থেকে ৩৬টি যুদ্ধবিমান অর্ডার করেছিল পাকিস্তান। হেং জানিয়েছেন, তিনি তার দল ‘অন সাইটে’ গিয়ে পাকিস্তানকে প্রযুক্তিগত সহায়তা দিতে চেয়েছিলেন। সেইসঙ্গে পাকিস্তানের যুদ্ধবিমান যাতে ভালো করে কাজ করতে পারে, সেটাও দেখতে চেয়েছিলেন।

 

Latest News

‘বিবেক দংশনে’ ভুগেই তৃণমূল ছাড়লেন সুজাতা মণ্ডল

ওয়েব ডেস্ক : বাংলায় রাজনৈতিক পালাবদল হয়েছে। তৃণমূল সরকারকে (TMC) হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। এর পরেই দলের বিরুদ্ধে...

More Articles Like This