30.1 C
Kolkata

প্রধানমন্ত্রীর ‘আর্জি’তে সাড়া দিয়ে বড় পদক্ষেপ করল এয়ার ইন্ডিয়া

Must Read

ওয়েব ডেস্ক : সম্প্রতি দেশবাসীর প্রতি বেশ কিছু আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার মধ্যে ছিল বিদেশ যাত্রী কমানো। এবার সেই ডাকে সাড়া দিল এয়ার ইন্ডিয়া (Air India)। তিন মাসের জন্য একাধিক আন্তর্জাতিক উড়ান পরিষেবা বাতিল করে দিল এই বিমান পরিবহণ সংস্থা। এ নিয়ে বিমান সংস্থার তরফে জারি করা হয়েছে একটি বিবৃতি। তবে পুরোপুরি সমস্ত আন্তর্জাতিক উড়ান পরিষেবা (International flight services) বন্ধ করছে না এয়ার ইন্ডিয়া।

এয়ার ইন্ডিয়ার (Air India) তরফে জানানো হয়েছে, শিকাগো, নিউইয়র্কের পরিষেবা একেবারে বন্ধ করা হয়েছে। ইউরোপ, অস্ট্রেলিয়ায় বিমান সংখ্যা কমানো হয়েছে। সিঙ্গাপুর, ব্যাঙ্কক, ঢাকা, কাঠমাণ্ডু, কলম্বোর মতো উড়ান পরিষেবাতেও কাটছাঁট করা হয়েছে। জানা যাচ্ছে, আগামী আগস্ট মাস পর্যন্ত ৭টি উড়ান পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও খবর : CBSE দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ, পাসের হার ৮৫.২০ শতাংশ

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সংঘর্ষের কারণে বিমানের জ্বালানির দাম হু হু করে বেড়েছে। এমন পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া (Air India) আগেই জানিয়েছিল, দেশ আন্তর্জাতিক পরিষেবা মিলিয়ে একাধিক বিমান কমানো হবে। তার পরেই আন্তর্জাতিক বিমান পরিষেবায় কাটছাঁট করল এই বিমান সংস্থা। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে। যেভাবে তেলের দাম বাড়ছে, সেই কারণেই বিমান কাঠছাঁটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত রবিবার দেশের উদ্দেশে বার্তা দিয়ে প্রধীনমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেছেন, দেশপ্রেম মানে জীবন উৎস্বর্গ নয়। দেশপ্রেম করা যায় দায়িত্বশীলভাবে জীবনযাপন করা এবং দৈনন্দিন জীবনে দেশের প্রতি কর্তব্য পালন করেও। তার পরেই বলেছিলেন, অন্তত এক বছরের জন্য বিদেশ না যাওয়ার ভাবনাকে সরিয়ে রাখতে হবে। বিদেশের বদলে ভারতের ঘোরার কথা বলেন তিনি। বৈদেশিক মুদ্রা বাঁচানোর জন্যই যে এটা করতে হবে, সেটা জানিয়েছেন মোদি। তার পরেই এয়ার ইন্ডিয়ার তরফে পরিষেবার উপর কাটছাঁট করা হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

৭২ ঘণ্টা পর শেষ উদ্ধারকাজ, তারাতলার ধ্বংসস্তূপে পুলিশের কড়া পাহারা

ওয়েব ডেস্ক : তারাতলার (Taratala) নির্মীয়মাণ গুদাম ভেঙে ভয়াবহ দুর্ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পর শেষ হল উদ্ধার অভিযান। পুলিশ...

More Articles Like This