33 C
Kolkata

তামিলনাড়ুতে আস্থাভোটে জয় ‘থালাপতি’ বিজয়ের!

Must Read

ওয়েব ডেস্ক: তামিলনাড়ুতে আস্থাভোটেও (Tamil Nadu Trust Vote) জয়ী ‘থালাপতি’ বিজয় (Thalapathy Vijay)। বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছিল তামিলাগা ভেট্টিরি কাজাগাম (TVK)। মুখ্যমন্ত্রী হিসেবে শপথও নিয়েছেন ‘থালাপতি’ বিজয়। তবে আসনে টিকে থাকা নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তার অবসান ঘটল। তামিলনাড়ু বিধানসভায় আস্থাভোটে জয়ী হল বিজয়ের সরকার। তাঁর সরকারের পক্ষে ভোট দিলেন ১১৪ জন বিধায়ক। বিরুদ্ধে ভোট দিয়েছেন ২২ জন। এদিনের আস্থাভোট থেকে ৫৯ জন বিধায়ক নিয়ে বেরিয়ে যায় DMK. AIADMK-র ৪৭ জন বিধায়ক ভোটাভুটিতে অংশ নেননি।

বুধবার তামিলনাড়ুর বিধানসভায় আস্থাভোট হয়। টিভিকে-র জোটসঙ্গী কংগ্রেস, সিপিএম, সিপিআই, ভিসিকে, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের বিধায়কেরা স্বাভাবিক ভাবেই আস্থাভোটে সরকারের পক্ষে ভোট দেন। ভোটের ফলে দেখা যায় বিজয়ের নেতৃত্বাধীন সরকার ১৪৪ জন বিধায়কের সমর্থন পেয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগারের (১১৮) তুলনায় অনেকটাই বেশি। ভোটাভুটির আগেই বিধানসভা কক্ষ ত্যাগ করেন এমকে স্ট্যালিনের দল ডিএমকে-র ৫৯ জন বিধায়ক। ইকে পলানীস্বামীর নেতৃত্বাধীন এডিএমকে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিল। আস্থাভোট বয়কট করে DMK. উদয়নিধি স্ট্যালিন বলেন, “যাঁরা আপনাদের ভোট দিয়েছেন, এখন তাঁরা ভুলের জন্য আক্ষেপ করছেন। আমরা ওয়াকআউট করছি। এই ভোটে অংশ নেব না। ধর্মনিরপেক্ষ সরকারই কাম্য।

আরও পড়ুন: মিলেছে ভবিষ্যদ্বাণী, এবার সেই জ্যোতিষীকেই বড় পদে বসালেন বিজয়!

Latest News

আমরা স্বাধীনতা পেলাম, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু অধিকারী

কলকাতা: বিধানসভায় শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ ১৫২ জন বিধায়ক শপথগ্রহণ করেছেন।এদিন মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার বিধানসভায়...

More Articles Like This