31.6 C
Kolkata

যখন ইচ্ছে অফিসে আসার দিন শেষ! সরকারি অফিসে দশটা-পাঁচটার ডিউটিতে কড়াকড়ি

Must Read

কলকাতা: সরকারি অফিসে (West Bengal Govt Office) কর্মীদের হাজিরা নিয়ে কড়াকড়ি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। হেলতে-দুলতে আসার দিন শেষ।সরকারি অফিসে দশটা-পাঁচটার ডিউটিতে কড়াকড়ি। মঙ্গলবার রাইটার্সের তরফে রাজ্য সরকারের ডেপুটি সেক্রেটারি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করলেন।

মঙ্গলবার রাজ্য সরকারের বিচার বিভাগের সমস্ত কর্মীদের অফিসে ঢোকা এবং বেরনোর সময় বেঁধে দিল নতুন রাজ্য সরকার। বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট বলা হয়েছে, সমস্ত সরকারি কর্মীদের সকাল ১০টা ১৫-র মধ্যে বিভাগীয় দফতরে হাজিরা দিতে হবে। বিকেল ৫টা ১৫-র আগে কেউ অফিস থেকে বেরিয়ে যেতে পারবেন না। কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, প্রত্যেক দফতরের কাজ সঠিক ও মসৃণভাবে দ্রুত যাতে হয়, তার জন্য এই সময় বেঁধে দেওয়া হল। দ্রুত তা কার্যকর করতে হবে।

আরও পড়ুন: খোলা হবে মেসি-কাণ্ডের ফাইল,দায়িত্ব নিয়েই বড় ঘোষণা মন্ত্রী নিশীথের

অফিসে উপস্থিতির নির্দিষ্ট সময় থাকলেও তা নিয়ে এতদিন কড়াকড়ি ছিল না। অনেক কর্মীরা ইচ্ছা মতো অফিসে যাওয়া আসা করত।এই নিয়ে দীর্ঘদিন ধরেই বিস্তর অভিযোগও জমা পড়েছিল বিভিন্ন দফতরে। রাজ্য সরকারের একটি সূত্রের দাবি, এই ধরনের অনিয়ম রুখতেই এ বার কড়াকড়ি চালু হতে চলেছে। আপাতত বিচার বিভাগ দিয়েই তা শুরু হলো। ধীরে ধীরে অন্য দফতরেও এই নিয়ম লাগু হতে পারে বলে শোনা যাচ্ছে।

Latest News

জমি জেহাদ থেকে ধর্মান্তকরণে নতুন আইন! ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : ‘এক দেশ, এক প্রধান, এক বিধান, এক নিশান’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই আদর্শকে সামনে রেখেই পশ্চিমবঙ্গ (West...

More Articles Like This