খোলা হবে মেসি-কাণ্ডের ফাইল,দায়িত্ব নিয়েই বড় ঘোষণা মন্ত্রী নিশীথের

Must Read

কলকাতা: রাজ্যের ক্ষমতায় এসে বড় সিদ্ধান্ত বিজেপির। খোলা হবে মেসি কাণ্ডের (Messi Case Kolkata) ফাইল। দায়িত্ব নিয়েই বড় ঘোষণা মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik)। মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে রাজ্যে ক্রীড়া ক্ষেত্রে একগুচ্ছ উন্নয়নমূলক বার্তা দেওয়া পাশাপাশি মেসি কাণ্ডের ফাইল চেয়ে পাঠিয়েছেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের নতুন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী।

‘GOAT ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসাবে ভারত সফরে এসেছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। মুম্বাই, দিল্লির মতো তিনি কলকাতায় এসে ছিলেন। তবে দর্শকদের অভিযোগ, তাঁরা লক্ষ-লক্ষ টাকা দিয়ে টিকিট কেটেছিল তবুও দেখতে পাননি মেসিকে। তৎকালীন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের নাম জড়ায়। এবার নয়া ক্রীড়া মন্ত্রী নিশিথ প্রামাণিক জানালেন এই ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। খোলা হবে মেসিকাণ্ডের ফাইল।

আরও পড়ুন: তিলজলা কাণ্ডে ঘটনাস্থলে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, দ্রুত তদন্তের নির্দেশ

নতুন সরকার বাংলার ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে জোর দেবে বলেও জানিয়েছেন নিশীথ। তাঁর কথায়, ‘এবার আমরা বাংলার ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে কাজ করব। মন্ত্রীর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং প্রকল্পের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতা করেনি। তাঁর দাবি, ‘প্রতিটি কেন্দ্রীয় ক্রীড়া ইভেন্টেই কোনও না কোনও ভাবে আটকে দেওয়া হয়েছে

Latest News

ভিএআর-এর ভুল সিদ্ধান্ত, বিতর্কিত গোলে ম্যাঞ্চেস্টার ডার্বি জিতল সিটি

ওয়েব ডেস্ক: রবিবারের ম্যাঞ্চেস্টার ডার্বিতে (Manchester Derby) ১-০ ফলে জিতেছে ম্যান সিটি (Man City)। ওল্ড ট্রাফোর্ডের (Old Trafford) মাঠে...

More Articles Like This