17 C
New York

তিলজলা কাণ্ডে ঘটনাস্থলে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, দ্রুত তদন্তের নির্দেশ

Must Read

ওয়েবডেস্ক-  তিলজলায় (Tiljala)  অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে মন্ত্রী রাজ্যে নতুন দায়িত্বপ্রাপ্ত পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশুকল্যাণ দফতরের অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)  । ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। সাংবাদিকের সামনে পূর্বতন সরকারের গাফিলতির কথ সামনে রেখে দুষলেন তিনি। ঘটনার পূঙ্খানুপুঙ্খ বিবরণ নেন তিনি। ঘটনায় তদন্তের নির্দেশ দেন তিনি। খুব দ্রুত অ্যাকশন নেওয়ার নির্দেশ দেন।

অগ্নিমিত্রা বলেন, এইভাবে বেআইনি কাজ চলতে পারে না। বিল্ডিংয়ের কোনও পারমিশন নেই। ইলিগ্যাল বিল্ডিং, ফায়ার লাইসেন্স নেই। বাড়ির মালিক উপরে থাকেন তাঁর ফ্যামিলিকে নিয়ে। দুজন মারা গেছেন, বাথরুমে নিজেদের বাঁচানোর জন্য বন্ধ করে ছিলেন। দমবন্ধ হয়ে নারা গেছেন। তিনজনের অবস্থা খুব সিরিয়াস। আগের সরকার ঘুষ নিয়ে এই ধরনের বিল্ডিং অ্যালাও করেছেন। ফিরহাদ হাকিম মহাশয় কী কিছু জানতেন না? তার ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া এই বিল্ডিংটা হয়েছে? তার ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া সুজিত বসু ফায়ার লাইসেন্স নিয়ে ব্যবসা করছিলেন? একটা ব্যবসা শুরু করার জন্য ফায়ার লাইসেন্সের দরকার হয়। আগের সরকার এই ধরনের কাজ করেছে।

আরও পড়ুন-  প্রোটেম স্পিকার হিসেবে লোকভবনে শপথ নিলেন তাপস রায়

মন্ত্রীর আরও অভিযোগ,  মমতা বন্দ্যোপাধ্যায়ে সরকার এই ধরনের কাজ করেছে। ফিরহাদ হাকিম করেছেন। ঘুষ ঘুষ নিয়ে পশ্চিমবঙ্গকে জতুগৃহ বানিয়েছেন। শুধু কলকাতা আর তিলজলা নয়, সব জায়গায় এই একই অবস্থা। আমি বলেছি, যেখানে এই ধরনের ইলিগ্যাল বিল্ডিং আসে, নোটিস পাঠিয়ে খালি করে দিতে বলব, না করলে আমরা ব্যবস্থা নেব। কাল ফরেন্সিন টিম আসছে। আদৌ শর্ট সার্কিট হয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। বাড়ির মালিক ও তার দুই ছেলে তিন পার্টনার তারা পলাতক, তারা পলাতক। তাদের খুঁজে বের করতে পুলিশকে বলেছি। আর যাদের গ্রেফতার করা হয়েছে, তারা সুপারভাইজার তারা তো কর্মী।

আজ দুপুর ১ টা ৪৫ নাগাদ তিলজলার জিজে খান রোডের একটি বহুতল ভবনের অবস্থিত কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ৪টি ইঞ্জিন হিমশিম খায় প্রায় ২ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যার মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। অগ্নিকাণ্ডে দুজন মৃত মোহাম্মদ হাসানুজ্জমান (৪০ বছর), রাজেশ আলি মণ্ডল (৩৫ বছর)।

Latest News

খোলা হবে মেসি-কাণ্ডের ফাইল,দায়িত্ব নিয়েই বড় ঘোষণা মন্ত্রী নিশীথের

কলকাতা: রাজ্যের ক্ষমতায় এসে বড় সিদ্ধান্ত বিজেপির। খোলা হবে মেসি কাণ্ডের (Messi Case Kolkata) ফাইল। দায়িত্ব নিয়েই বড় ঘোষণা...

More Articles Like This