আগামীকাল নবান্নে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, থাকবেন সব দফতরের সচিবরা

Must Read

ওয়েবডেস্ক-   রাজ্য সরকারের (State Government) মুখ্যমন্ত্রীর (CM) পদে দায়িত্ব নিয়েই গত ১১ মে প্রথম মন্ত্রিসভার বৈঠক (Cabinet Meeting)  করেন শুভেন্দু অধিকারী (Shuvendu Ahdikari) । আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা ভাণ্ডার সহ ৬টি বড় ঘোষণা করেন নয়া মুখ্যমন্ত্রী।

সেইসঙ্গেই পূর্বতন সরকারকে কটাক্ষ করে বলেন, আলটপকা কথা বলার কোনও সময় নেই বর্তমান সরকারের। কথা কম, কাজ বেশি সেই বার্তাই দিয়েছেন তিনি। সেইদিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন আগামী বুধবার দ্বিতীয় বৈঠক বসবে নবান্নে। সেই মতো আগামীকাল নবান্ন সভাঘরে দুপুর দুটোয় ফের বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সব দফতরের সচিবদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  বিভিন্ন দফতর নিয়ে রিভিউ করবেন মুখ্যমন্ত্রী। সোমবারের পর ফের আগামীকাল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সভাঘরে এই বৈঠক হবে বলে এই সূত্রের খবর।

আরও পড়ুন-  সরকার বদল হতেই জট কাটল চিংড়িঘাটা মেট্রোর কাজের, বিরাট মন্তব্য অগ্নিমিত্রা পালের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, অনেক কাজ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন পূরণ করতে হবে। বুধবার ১৩ মে বিজেপি বিধায়কদের ওই বৈঠক ডাকা হয়েছে। ওইদিনই বিধায়ক বিধানসভায় শপথ নেওয়ার কথা শুভেন্দু অধিকারীর। বিধায়কদের শপথপর্ব চলবে দুদিন ধরে।

 

 

Latest News

রাতে রাস্তায় বাস রাখলেই জরিমানা! ৭০০ টাকা দিলেই মিটবে জট, বাসমালিকদের ‘স্বস্তি’র বার্তা অর্জুনের

কলকাতা: রাতে রাস্তার ধারে বাস রাখলেই জরিমানা, পুলিশের ধরপাকড়, নাইট পার্কিং নিয়ে বেশ কিছুদিন ধরেই সমস্যায় বাসমালিকরা। এবার সেই...

More Articles Like This