13.6 C
New York

চলতি সপ্তাহেই বড় পরিবর্তন একাধিক রাশির, সুযোগ আসবে

Must Read

ওয়েবডেস্ক-  ২০২৬ সালের (2026)  মে মাসের (Month Of May)  এই সপ্তাহে ১৭ মে পর্যন্ত বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে এই রাশিগুলির (Zodiac Sign) । জ্যোতিষশাস্ত্রীয় (Astrology)  গণনা অনুযায়ী বেশ কিছু রাশির ভাগ্যে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা। বিশেষ করে বৃষ, মেষ, এবং ধনু রাশির জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে।

বৃষ রাশি- জ্যোতিষ সূত্র অনুযায়ী ১৩ মে থেকে আপনার মানসিক ও আর্থিক পরিস্থিতির পরিবর্তন হবে। ভাগ্য আপনার সহায় হবে। কোনও আটকে থাকা কাজ সহজেই সমাধান হয়ে যাবে। দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তি মিলবে এবং অপ্রত্যাশিত কোনও ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-  তিন বছর পর বিরল যোগ, আয় বাড়বে এই রাশির

মেষ রাশি: কর্মক্ষেত্রে বড় সাফল্যের যোগ রয়েছে। নতুন কোনও সম্ভাবনা তৈরি হতে পারে। দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা। আপনার জীবনধারা বদলে দিতে পারে। তবে হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা।

ধনু রাশি: সার্বিক অবস্থার উন্নতি হবে এবং আটকে থাকা কাজে গতি ফিরবে। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যা কঠিন কাজ সম্পন্ন করতে সাহায্য করবে। স্বাস্থ্য ভালো হবে, কোনও পুরনো রোগ থেকে সেরে উঠবেন। সঞ্চয় বাড়বে।

সিংহ রাশি: কেরিয়ার সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে এবং ব্যবসায়ীদের আয় বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময়টা আপনাকে অনেক বেশি বাস্তববাদী করে তুলবে। কর্ম পরিবর্তন হতে পারে। আটকে থাকা সহজেই সমাধান হবে।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Latest News

অবৈধ মাদ্রাসা বন্ধ হবে’,মন্ত্রী হয়ে বিরাট বার্তা ক্ষুদিরাম টুডুর

কলকাতা: দায়িত্ব পাওয়ার পরই কাজে নেমে পড়লেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু (Minister Kshudiram Tudu)। মঙ্গলবারই বর্ধমানে হুঁশিয়ারি দিয়ে বলেন,...

More Articles Like This