8.9 C
New York

কৃষ্ণনগর–আমঘাটা রুটে দুই নতুন জোড়া ট্রেন… কবে থেকে মিলবে পরিষেবা?

Must Read

কলকাতা: কৃষ্ণনগর–আমঘাটা রুটে (New Train Services Krishnanagar-Amghata Route) সংযোগ ব্যবস্থা উন্নত করতে শিয়ালদহ ডিভিশনের দুই নতুন জোড়া ট্রেন সংযোজন। স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক করে তুলতে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন নবনির্মিত কৃষ্ণনগর–আমঘাটা সিঙ্গেল লাইনে ট্রেন পরিষেবার সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীদের ভিড় বাড়তে থাকায় এবং বিশেষ করে মায়াপুরগামী পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদহ ডিভিশন (Sealdah Division)।

আগামী ১৩ মে থেকে এই রুটে অতিরিক্ত দুই জোড়া ট্রেন চালু করা হবে। কৃষ্ণনগর–আমঘাটা রেলপথটি কয়েক মাস আগে এই অঞ্চলের মানুষের সুবিধার্থে চালু করা হয়েছিল। চালু হওয়ার পর থেকে এই রুটে তিন জোড়া ট্রেন চলাচল করছিল। তবে যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা এবং বিশেষ করে মায়াপুরমুখী যাত্রীদের আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে শিয়ালদহ ডিভিশন এই অতিরিক্ত ট্রেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন:সরকার বদল হতেই জট কাটল চিংড়িঘাটা মেট্রোর কাজের, বিরাট মন্তব্য অগ্নিমিত্রা পালের

নতুন ট্রেনগুলির সময়সূচি নিম্নরূপ :

* সকালের পরিষেবা : ট্রেন নং ৩১৮৮৭ কৃষ্ণনগর থেকে ভোর ০৫:২০ মিনিটে ছাড়বে এবং প্রত্যাবর্তী ট্রেন নং ৩১৮৮৮ আমঘাটা থেকে ভোর ০৫:৪৩ মিনিটে ছাড়বে।

* রাত্রিকালীন পরিষেবা : ট্রেন নং ৩১৮৮৯ কৃষ্ণনগর থেকে রাত ১০:১৫ মিনিটে ছাড়বে এবং প্রত্যাবর্তী ট্রেন নং ৩১৮৯০ আমঘাটা থেকে রাত ১০:৪০ মিনিটে ছাড়বে।

এই নতুন সংযোজনের ফলে এখন এই শাখায় মোট পাঁচ জোড়া ট্রেন চলাচল করবে। এই উদ্যোগের মাধ্যমে নিয়মিত যাত্রী থেকে শুরু করে প্রথমবারের ভ্রমণকারী— সকলেই আরও আরামদায়ক, নির্ভরযোগ্য এবং উন্নত সংযোগযুক্ত যাত্রার অভিজ্ঞতা লাভ করবেন।

Latest News

মহাকালেশ্বর মন্দিরে ভস্ম আরতিতে মগ্ন তামান্না

কলকাতা: তামান্না ভাটিয়ার (Tamannaah Bhatia) সৌন্দর্য ও নাচের ভঙ্গিমায় মুগ্ধ দর্শক। গত কয়েক বছরে তমন্না যে গানে নেচেছেন, সেটাই...

More Articles Like This