28.7 C
Kolkata

বিজেপির জয়ে বারুইপুরে বাড়ি বাড়ি মিষ্টিমুখ করালেন সংখ্যালঘু মোর্চা

Must Read

বারুইপুর- বারুইপুরে (Baruipur) বাড়ি বাড়ি মিষ্টিমুখ করালেন সংখ্যালঘু মোর্চা (Minority Morcha) । “চোর মুক্ত হয়েছে বাংলা, প্রতিষ্ঠিত হয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার”—এই স্লোগানকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বিজয় উৎসবে (Victory festival) মাতলেন বিজেপি কর্মীরা।

সোমবার বারুইপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়িতে গিয়ে মিষ্টির প্যাকেট বিলি করে সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপির সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক মুকাদ্দার সদ্দার। বাংলায় রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই জেলাজুড়ে উৎসবের আমেজ। এদিন মুকাদ্দার সদ্দারের নেতৃত্বে বিজেপি কর্মীরা ৩ নম্বর ওয়ার্ডের অলিগলি ঘুরে বেড়ান। প্রতিটি ঘরের দরজায় গিয়ে তারা কেবল মিষ্টিই তুলে দেননি, বরং নতুন সরকারের লক্ষ্য ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।

আরও পড়ুন-  কবে থেকে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার? দিন ঘোষণা রাজ্য সরকারের, দেখুন বিগ আপডেট

মিষ্টি বিলি করার সময় মুকাদ্দার সদ্দার সংবাদমাধ্যমকে বলেন, “দীর্ঘদিন ধরে বাংলার মানুষ যে অপশাসনের শিকার ছিল, তার অবসান হয়েছে। মানুষ চোরমুক্ত স্বচ্ছ এক সরকার চেয়েছে এবং ভারতীয় জনতা পার্টির ওপর আস্থা রেখেছে। বারুইপুরের মানুষের আশীর্বাদ নিতেই আজ আমরা বাড়ি বাড়ি গিয়েছি। এই জয় সাধারণ মানুষের জয়।” এদিনের এই কর্মসূচিতে মুকাদ্দার সদ্দারের সঙ্গে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাধারণ মানুষও হাসিমুখে এই উদযাপনকে গ্রহণ করেন।

Latest News

জমি জেহাদ থেকে ধর্মান্তকরণে নতুন আইন! ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : ‘এক দেশ, এক প্রধান, এক বিধান, এক নিশান’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই আদর্শকে সামনে রেখেই পশ্চিমবঙ্গ (West...

More Articles Like This