ওয়েবডেস্ক- কথা রাখল বিজেপি সরকার (Bjp Government) । মাত্র তিনদিন হল বাংলায় সরকার গঠন করেছে বিজেপি। এর মধ্যেই একাধিক প্রতিশ্রুতি পূরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলার সরকার (West Bengal Government) । আজ ক্যাবিনেট বৈঠক (Cabinet Meeting) থেকে ৬টি সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Cm shuvendu Adhikari) । সেই সঙ্গে বাংলায় আয়ুষ্মান ভারত সহ অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নিয়ে বড় ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী।
এবার আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে। প্রতিশ্রুতি ছিল, সংকল্প পত্রে এবার সেই অঙ্গীকার পূরণে একধাপ এগোল রাজ্য সরকার। বিজেপির সংকল্প পত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ক্ষমতায় এলে সরকারি বাসে (Government Bus) মহিলাদের টিকিট ফ্রি (Women Tickets Free) করে দেওয়া হবে।
আরও পড়ুন- কবে থেকে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার? দিন ঘোষণা রাজ্য সরকারের, দেখুন বিগ আপডেট
সেই মতোই এবার ক্ষমতায় এসে এই সিদ্ধান্ত নিল সরকার। বিভিন্ন রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু করা হয়েছে। এবার পশ্চিমবঙ্গের মহিলারাও এই সুবিধা পাবেন।
২০২৬ সালে রাজ্য নির্বাচনের প্রচারে এসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে সরকারি বাসে মহিলাদের যাতায়াত বিনামূল্যে করা হবে। এবার সেই প্রতিশ্রুতি এগিয়ে নিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একের পর এক জনকল্যাণ সিদ্ধান্ত নিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের আগে ইস্তেহারে অমিত শাহ জানিয়েছিলেন যে, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদেরকে সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করার সুবিধা দেওয়া হবে।
সেই কথাই রাখলেন শুভেন্দু। স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী ১ জুন থেকে মহিলাদের সরকারি বাসে কোনও রকম ভাড়া লাগবে না। বিনামূল্যে যাতাযাতা করার সুযোগ পাবেন মহিলারা।
দিল্লি- এখানে মহিলারা সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারেন, তবে পিঙ্ক টিকিট ব্যবস্থা পরিবর্তন করে ‘পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড’ চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছী।
অন্ধ্রপ্রদেশ: ‘স্ত্রী শক্তি প্রকল্প’-এর আওতায় ১৫ আগস্ট ২০২৫ থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে ফ্রি টিকিটে যাতায়াত শুরু হয়।
তামিলনাড়ু: এখানে সাধারণ সরকারি বাসে (white board buses) মহিলাদের জন্য বিনামূল্যে ভ্রমণের ব্যবস্থা চালু আছে।
কর্নাটক- এখানে ‘শক্তি প্রকল্প’-এর আওতায় মহিলারা সরাকারি বাসে মহিলারা যাতায়াতের সুযোগ পাবেন।
