14.2 C
New York

২ মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত, মোথাবাড়ি কাণ্ডে সুপ্রিম নির্দেশ

Must Read

নয়াদিল্লি: ২ মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত, মালদহের মোথাবাড়ি কাণ্ডে (Mothabari Case) নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। তারপর পেশ করতে হবে চার্জশিট। দু’মাস সময়ও বেঁধে দেওয়া হল। ওই মামলার শুনানিতে সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, এসআইআরের (SIR in West Bengal) কাজে নিযুক্ত বিচারকদের নিরাপত্তা আপাতত অব্যাহত থাকবে। মোথাবাড়ি-কাণ্ডে সোমবার সুপ্রিম কোর্টে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে এনআইএ। তাদের আইনজীবী জানান, তদন্ত চলছে। পরবর্তী শুনানির দিন সর্বশেষ স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হবে।

মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের হেনস্থার ঘটনার তদন্ত করছে NIA। সেই তদন্ত আগামী দু’মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।এনআইএর উদ্দেশে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘‘তদন্ত শেষ হয়ে থাকলে চার্জশিট জমা দিন।’’প্রধান বিচারপতি জানতে চান, মোথাবাড়ির তদন্ত কোন অবস্থায় আছে? NIA-র আইনজীবী ও অতিরিক্ত সলিসিটর জেনারেল সূর্যপ্রকাশ ভি রাজু জানান, তিনি পরের শুনানিতে বিস্তারিত স্টেটাস রিপোর্ট পেশ করবেন। প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা চার্জশিট পেশ করুন। আগামী দু’মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে NIAকে। আইন তার নিজস্ব পথে চলবে।আপাতত বিচারকদের নিরাপত্তা অব্যাহত থাকবে। যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করেন, কারও হুমকির আশঙ্কা নেই, তবে উপযুক্ত পদক্ষেপ করতে পারবে।

আরও পড়ুন:রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল

ভোটার তালিকায় নাম না ওঠায় গত পয়লা এপ্রিল সকাল থেকেই মালদহের কালিয়াচক এলাকায় মানুষের ক্ষোভ বাড়ছিল। কিন্তু বেলা বাড়তেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়।অভিযোগ, বিক্ষোভকারী জনতা দীর্ঘক্ষণ ধরে কালিয়াচক ২ বিডিও অফিসে আটকে রাখেন সাতজন জুডিশিয়াল অফিসারকে। তাঁদের মধ্যে ছিলেন মহিলা-সহ ৩ জন বিচারকও। শেষমেশ গভীর রাতে ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে বিশাল পুলিশবাহিনী। এই ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্টেও। ঘটনার তদন্তভার এনআইএ-কে দেওয়া হয়। ঘটনায় রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ নোটিস।একইসঙ্গে মালদহের পুলিশ সুপার এবং জেলা শাসককেও শোকজ করে সুপ্রিম কোর্ট। ঘটনায় রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিপিকেও শোকজ নোটিস দেওয়া হয়।

Latest News

১৩ ও ১৪ মে বিধায়কদের শপথ, মুখ্যমন্ত্রীর বৈঠকের পর বড় ঘোষণা

কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বিধায়ক (MLA) ও জেলাশাসকদের বৈঠকের পরই সামনে এল নতুন বিধায়কদের শপথগ্রহণের দিনক্ষণ।...

More Articles Like This