12 C
New York

সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে আগামী সোমবার ফের মন্ত্রিসভার বৈঠক: শুভেন্দু

Must Read

কলকাতা: রাজ্যের পালা বদলের পর সোমবার নবান্নে প্রথন ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হল। সোমবার নবান্ন নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পর বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গে সুশাসন, সুরক্ষা এবং ডবল ইঞ্জিন সরকারের যে নতুন যাত্রা শুরু হয়েছে, তা দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের উন্নয়নের পথ অনুসরণ করেই এগোবে।রাজ্য সরকারের কর্মীরা কবে পাবেন বকেয়া মহার্ঘ ভাতা সোমবার মন্ত্রিসভার বৈঠকে সেই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পরের সোমবার আবার বৈঠকে বসবে মন্ত্রিসভা। ওই দিনই ডিএ (DA of State Government Employees), সপ্তম পে কমিশন-সহ একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আগের সরকারকেও খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা আগের মতো, বাজেট হয়ে যাওয়ার পর, চন্দ্রিমা বলে দাও, এভাবে চলতে পারে না।’

বকেয়া DA থেকে সপ্তম পে কমিশন, রাজ্যে ভোট প্রচারে বারবার এই ২ ইস্যুকে হাতিয়ার করছে বিজেপি। ভোট প্রচারে এসে মেদি থেকে অমিশ শাহ বারবার মনে করিয়ে দিয়েছেন এই সব প্রতিশ্রুতিগুলি। এবার প্রথম ক্যাবিনেট বৈঠকের দিনই বিভিন্ন বড় ঘোষণার মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল ডিএ থেকে রাজ্যের দুর্নীতির প্রসঙ্গও।শুভেন্দু অধিকারী বললেন, “মহিলা নির্যাতন, বকেয়া DA, বেতন কমিশন নিয়ে পরের সোমবার আলোচনা হবে। পরের মন্ত্রিসভায় এব্যাপারে আলোচনা করা হবে।”এছাড়াও ওই বৈঠকেই আর জি কর-সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধেও সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: মমতা সরকারের সামাজিক প্রকল্প কি বন্ধ হচ্ছে? বৈঠকে বড় সিদ্ধান্ত শুভেন্দুর

সোমবার মন্ত্রিসভার বৈঠকে শুভেন্দু ছাড়াও বিজেপি সরকারের পাঁচ মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া ও নিশীথ প্রামাণিক উপস্থিত ছিলেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রিসভার ছয় সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। প্রথম বৈঠকে সেই প্রতিশ্রুতির মধ্যে কয়েকটি পূরণ করার সিদ্ধান্ত হয়েছে। নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পে কমিশন, মহার্ঘ ভাষা-সহ আরও বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শুভেন্দু। তিনি জানান, প্রথম বৈঠকেই এই সব সিদ্ধান্ত নেওয়া হয়নি কারণ, সরকার গঠনের পরে খুব বেশি সময় পাওয়া যায়নি। আপাতত যে কাগজগুলি তৈরি ছিল সেই বিষয়েই প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা DA নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্যে আন্দোলন চলছে। এই নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। অমিত শাহ ভোটপ্রচারে এসে ঘোষণা করেন, বাংলার সব কর্মচারীদের ৪৫ দিনে সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন আর DA দুটোই দেওয়ার কাজ করবে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছিলেন, ‘আপনারা পদ্মফুলে ভোট দিন, বিজেপির সরকার তৈরি হলেই এখানে সপ্তম পে কমিশন চালু করা হবে। এটা আমার গ্যারান্টি।’রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর আসায় বুক বাঁধছেন রাজ্যের সরকারি কর্মীরা। পালাবদলের পর তাঁরা কেন্দ্রীয় হারে ডিএ পাবেন বলে আশাবাদী। রাজ্য়ে সপ্তম পে কমিশন গঠিত হলে বাড়বে কর্মীদের বেতন। আগামী সোমবারের বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত হতে পারে। এছাড়াও রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা করা হতে পারে।

Latest News

মন্ত্রিসভার পাঁচ সদস্যের দফতর বণ্টন করলেন শুভেন্দু

কলকাতা: নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরই দফতর বণ্টন করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার ব্রিগেড প্যারেড...

More Articles Like This