ওয়েব ডেস্ক : চন্দ্রনাথ রথের (Chandranath Rath) খুনের ঘটনায় নতুন তথ্য পেল পুলিশ (Police)। এই ঘটনায় যে গাড়ি ব্যবহার করা হয়েছিল তা নিয়ে আসা হয়েছিল ঝাড়খণ্ড (Jharkhand) থেকে। আর ওই গাড়ি থেকে বালি টোলপ্লাজায় অনলাইনে পেমেন্ট করা হয়েছিল। আর সেই সূত্র ধরে নতুন করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ (Police)।
এদিকে এই খুনের ঘটনার তদন্তে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল (SIT)। দলের কিছু প্রতিধিরা অভিযুক্তদের খোঁজে গিয়েছেন উত্তরপ্রদেশে। আর বাংলা থেকেও বেশ কিছু সূত্র পাওয়া যাচ্ছে। ফলে দোষীদের দ্রুত ধরা যাবে বলেও আশাবাদী তদন্তকারীরা। এদিকে বালি টোলপ্লাজার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। যে ইউপিআইয়ের মাধ্যমে টাকা পেমেন্ট করা হয়েছিল, সেই তথ্য সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। তবে তাদেরকে গ্রেফতারের জন্য উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি।
আরও খবর : সোমেই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বৈঠক জেলাশাসকদের সঙ্গে
গত ৬ মে মধ্যমগ্রামে (Madhyamgram) খুন করা হয়েছিল চন্দ্রনাথকে (Chandranath Rath)। তাঁকে ও তাঁর গাড়ির চালককে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। তবে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিলেন চন্দ্রনাথ। আর গাড়ির চালক এখনও ভর্তি হাসপাতালে। আর এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি (BJP)। তবে তৃণমূলের (TMC) তরফে এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, চন্দ্রনাথকে (Chandranath Rath) খুনের ছরক কষা হয়েছিল অনেক আগেই। তবে এই খুনের পিছনে কী কারণ থাকতে পারে তা নিয়ে জোর জল্পনা চলছে। সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া খুনে ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সঙ্গে উদ্ধার করা হয়েছে দু’টি বাইকও। তবে বাইকগুলির নম্বর প্লেটগুলি ভুয়ো বলেই সূত্রের খবর। এবার এই ঘটনায় এবার নয়া তথ্য পেল তদন্তকারীরা।
দেখুন অন্য খবর :
