13.2 C
New York

জম্মু ও কাশ্মীরে মর্মান্তিক ঘটনা, মৃত্যু হল ৩ যুবকের

Must Read

ওয়েব ডেস্ক : ভূস্বর্গে মর্মান্তিক ঘটনা। নদীতে (River) তাঁবু ধুতে নেমে তলিয়ে গেল কয়েকজন। ঘটনায় তিন জন যুবকের মৃত্যু হয়েছে বলে খবর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বান্দিপোরায় (Bandipore)। ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ (Omar Abdullah)।

জানা গিয়েছে, বান্দিপোরার (Bandipore) চান্দেরগির এলাকায় নদীতে নেমে কয়েকজন যুবক তাঁবু পরিস্কার করছিলেন। সেইসময় তিন জন যুবক তলিয়ে যান। সঙ্গে সঙ্গে তাঁদেরকে উদ্ধারের চেষ্টা করা হয়েছিল। তবে তিন জনের মৃত দেহ উদ্ধার হয় বলে খবর।

আরও খবর : মর্মান্তিক ঘটনা বিহারে! তদন্তে পুলিশ

জানা গিয়েছে, মৃতরা হলেন সোহেল আহমেদ দার (২২), আদিল আহমেদ দার (১৮) এবং সমীর আহমেদ দার (২২)। জানা যাচ্ছে, দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে (Hospital)। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আজই দেহগুলিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে খবর।

মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ (Omar Abdullah)। যাঁরা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, বন্দিপোরার ঘটনায় আমি মর্মাহত। তাঁদের পরিবারকে সমবেদনা জানাই।

দেখুন অন্য খবর :

Latest News

অবশেষে জট কাটল তামিলনাড়ুতে, সরকার গড়ছে ‘টিভিকে’!

ওয়েব ডেস্ক : অবশেষে তামিলনাড়ুতে (Tamilnadu) সরকার গড়তে চলেছে ‘থলপতি’ বিজয়ের (Vijay) দল তামিলাগা ভেট্টি কাজাগম বা টিভিকে (TVK)।...

More Articles Like This