নতুন সেনা সর্বাধিনায়কের নাম ঘোষণা কেন্দ্রের!

Must Read

ওয়েব ডেস্ক : অশান্ত গোটা বিশ্ব। একদিকে ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ এখনও থামেনি। তার মাঝেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। এমন পরিস্থিতির মধ্যে ভারতের সীমান্তেও রয়েছে চীন ও পাকিস্তানের মতো শত্রু। তার মাঝেই বড় বদল করা হল দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে। প্রতিরক্ষা মন্ত্রকের (Ministry of Defence) তরফে ঘোষণা করা হল নতুন সেনা সর্বাধিকনায়ক ও নৌসেনা প্রধানের নাম।

দেশের নতুন সিডিএস বা চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি (NS Raja Subramani)। আগামী ২০ মে শেষ হচ্ছে বর্তমান সেনা সর্বাধিনায়ক অনিল চৌধুরীর মেয়াদ। তার পরেই দায়িত্ব গ্রহণ করবেন লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি। এই দায়িত্বের সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের সামরিক বিষয়ক দফতরের সচিব হিসেবেও কাজ করবেন।

আরও খবর : শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন বালি শিল্পী সুদর্শনের

বিশেষজ্ঞরা মনে করছেন, মূলত কেন্দ্র সরকার এনএস রাজা সুব্রমণির (NS Raja Subramani) অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে। কারণ চার দশক ধরে তিনি বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৮৫ থেকে থেকে সেনার সঙ্গে যুক্ত তিনি। তবে এবার দেশের তিন সেনার প্রধানের পদে বসতে চলেছেন তিনি।

চিফ অফ ডিফেন্স স্টাফের (CDS) পাশাপাশি নতুন নৌসেনা প্রধানকেও (Chief of Naval Staff) নিয়োগ করা হয়েছে কেন্দ্রের তরফে। এই পদে নিয়োগ করা হয়েছে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার অফিসার কৃষ্ণ স্বামীনাথন (Krishna Swaminathan)। চলতি মাসের শেষে দায়িত্ব নেবেন তিনি। বর্তমানে নৌসেনা প্রধানের দায়িত্বে রয়েছেন ভাইস অ্যাডমিরাল দীনেশকুমার ত্রিপাঠী। তাঁর কাজের মেয়াদ শেষ হবে আগামী ৩১ মে। তার পরেই দায়িত্ব নেবেন কৃষ্ণ স্বামীনাথন।

দেখুন অন্য খবর :

Latest News

‘নন-কমিটাল’ টি-শার্টে রোহিতের বার্তা? আগরকরের মন্তব্য ঘিরে শুরু জল্পনা

ওয়েব ডেস্ক : ক্রিকেট মাঠে ফেরার আগে আপাতত নতুন ভূমিকায় দেখা যাচ্ছে রোহিত শর্মাকে (Rohit Sharma)। আসন্ন একটি টেলিভিশন...

More Articles Like This