ওয়েবডেস্ক- আজ বিজেপির (Bjp) কাছে মহাউৎসবের দিন। বাংলার দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান আজ বাংলার মসনদে বিজেপি। বাংলায় ফুটেছে পদ্মফুল। অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ সেই স্বপ্ন সফল হয়েছে প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতানেতৃত্বের।
আজ বিজেপির প্রথম মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Ahdikari) । বিপুল উচ্ছ্বাস কর্মী সমর্থকদের মধ্যে। আজ এক বিশেষ দিন, কারণ আজ পঁচিশে বৈশাখ। সেই আজ আরও এক বিশেষ দিন হিসেবে বাংলা মনে রাখবে। আজ বিজেপি সরকারের শুরু বাংলায়।
সকাল থেকেই ব্রিগেডমুখী (Brigade) জনতা। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, পূর্ব মেদিনীপুর থেকে দলে দলে মানুষ বিগ্রেডমুখী মানুষ। রাস্তায় শুধুই গেরুয়া পতাকা। মানুষের উচ্ছ্বাস সকলের চোখে মুখে। ছেলের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিশির অধিকারী।
গতকাল, শুক্রবার বিকেলেই জানা যায়, বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। এরপরেই নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুর জেলায় বিপুল উচ্ছ্বাস। গেরুয়া আবির ওড়ানো থেকে মিষ্টি মুখ চলছে। শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জেও আনন্দ ছড়িয়ে পড়ে। শান্তিকুঞ্জের বাইরেও ভিড় করেন শুভেন্দু অনুগামীরা।ব্রিগেডের শপথগ্রহণ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে কথা। মা গায়ত্রীদেবী অসুস্থ। শপথে না আসতে পারলেও ছেলের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণে সাক্ষী থাকতে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিশির অধিকারী। এছাড়া শুভেন্দুর ভাই বিধায়ক দিব্যেন্দু অধিকারী, তাঁর স্ত্রী সুতপা অধিকারী, তাঁদের কন্যা তিয়ান, ছোট ভাই কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী ও তার স্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।
শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী অধিকারী জানিয়েছেন, আজ আমার কাছে খুব খুশির দিন। ছেলের নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণায় আমি ভীষণ আনন্দিত। শুভেন্দু বরাবরই খুব ভালো।”
আরও পড়ুন- মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
পূর্ব মেদিনীপুর থেকে দলে দলে বিজেপি কর্মী-সমর্থকরা ব্রিগেডে উপস্থিত। ঘরের ছেলেকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে সকলের চোখে মুখে উচ্ছ্বাস। ব্রিগেডজুড়ে করা নিরাপত্তা। ব্রিগেডে উপস্থিত থাকবেন বিজেপিশাসিত ১৬ রাজ্যের মুখ্যমন্ত্রী।
