38.3 C
Kolkata

খুঁজে বের করে করে তাড়াব, অনুপ্রবেশ এবার বন্ধ হবে: শাহ

Must Read

কলকাতা: পালাবদলের বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার থেকে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে বিজেপি-কে সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।শাহ জানিয়েছেন, যে ভরসা রাজ্যবাসী বিজেপির উপর রেখেছে, তা যে বজায় থাকে। নেতাদের এমন কাজ করতে হবে, যাতে রাজ্যের মানুষের বিশ্বাস ভঙ্গ না হয়।সেই সঙ্গে অনুপ্রবেশ নিয়ে সুর চড়ান শাহ। পশ্চিমবঙ্গের সীমানা এবার থেকে সুরক্ষিত থাকবে। অনুপ্রবেশ এবার বন্ধ হবে।

অমিত শাহ বলেন, ‘‘মমতাজির শাসনে এখানে ভয়ের আবহ তৈরি হয়েছিল। কিন্তু তার মধ্যেও আমাদের নেতাদের উপর ভরসা রেখে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের যে বিজয় উপহার দিয়েছেন, তার জন্য তাঁদের কোটি কোটি ধন্যবাদ। শাহ বলেন, বাংলায় ৯৩ শতাংশ ভোট পড়েছে। পূর্ব মেদিনীপুর, দার্জিলিং, বাঁকুড়া-সহ ৯টি জেলায় খাতাই খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষ প্রাণ ভরে বিজেপিকে আশীর্বাদ করেছে। শুভেন্দুর ভবানীপুর জয় নিয়ে উচ্ছ্বসিত শাহ। মমতাকে মমতার এলাকায় গিয়ে পরাজিত করার জন্য শুভেন্দুকে কুর্নিশ জানিয়েছেন তিনি। “শুভেন্দু ২০২১ নির্বাচনে দিদি-কে নন্দীগ্রাম থেকে হারিয়েছিল। আর এবার দিদি-র ঘরে এসে ভবানীপুর থেকে তাঁকে হারাল শুভেন্দু অধিকারী। এরজন্য আমি ভবানীপুরের মানুষকে ধন্যবাদ জানাই।”শাহ বলেন, “আমাদের সকলের দায়িত্ব অনেক বাড়ছে। আজ বাংলার বিজয় অনেক দৃষ্টিকোণ থেকে অনেক গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: মমতাজি, ভবানীপুরের আপনার ঘরে ঢুকে শুভেন্দুদা হারিয়েছে’, ভোটারদের ধন্যবাদ শাহের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি মূল ইস্যুই ছিল অনুপ্রবেশ। প্রায় প্রতিটি সভায় সীমান্ত সিল করা, অনুপ্রবেশকারীদের বিতড়নের কথা শোনা গিয়েছে অমিত শাহের মুখে।বঙ্গ জয়ের পর এবার খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) মুখে সেই জাতীয় সুরক্ষার প্রসঙ্গ। তিনি বলে গেলেন, “দেশের সুরক্ষার সঙ্গে কোনওরকম আপস নয়। প্রতিটি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করা হবে।”অমিত শাহ সাফ বলে দিলেন, যে সোনার বাংলা গড়ার লক্ষ্যে বাংলায় তাঁরা ক্ষমতায় এসেছেন, সেই সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের কোনও ঠাঁই নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, “বাংলার মানুষকে আমি কথা দিচ্ছি আগামী পাঁচ বছরে দেশ থেকে খুঁজে বের করে করে তাড়াব।

নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা করেন শাহ। বলেন, ‘‘কমিশনের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন তোলা হয়েছিল। শুধু তৃণমূল নয়, তার সঙ্গীরাও প্রশ্ন তুলেছিল। পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের জয়ের গড় ব্যবধার ২৮ হাজারের কাছাকাছি। ন’টি জেলায় তৃণমূল খাতা খুলতে পারেনি। তাঁর কথায়, ‘‘এমন প্রচণ্ড জনাদেশ আগে কখনও দেখিনি। তৃণমূল পুরো সাফ হয়ে গিয়েছে ন’টি জেলায়।৯৩ শতাংশ ভোট পড়েছে এ রাজ্যে। স্বাধীনতার পর থেকে এটাই সর্বোচ্চ। কোনও ছাপ্পা বা কারচুপির অভিযোগ আসেনি। কোনও মৃত্যু নেই ভোটের সময়। কমিশন, প্রশাসন এবং পুলিশকে অভিনন্দন জানাচ্ছি।’’কংগ্রেসকে কটাক্ষ করে শাহ বলেন, ‘‘অনেক বছর হয়ে গেল কংগ্রেস কোনও ভোটে জেতেনি। জেতা অসম্ভব বুঝে এ বার ওরা দেশের ভোটপ্রক্রিয়াকে কলুষিত করার চেষ্টা করছে।

Latest News

মঙ্গলবারের কালবৈশাখীর তাণ্ডবের পর আজ কেমন থাকবে আবহাওয়া?

ওয়েব ডেস্ক : মঙ্গলবার কালবৈশাখীর লন্ডভন্ড হয়েছে কলকাতা (Kolkata)। একাধিক জায়গায় গাছ উপড়ে পড়েছে। তিলোত্তমার পাশাপাশি দক্ষিণবঙ্গের (South Bengal)...

More Articles Like This