মাধ্যমিকে দ্বিতীয় বীরভূমের প্রিয়তোষ মুখোপাধ্যায়, প্রাপ্ত নম্বর ৬৯৬

Must Read

বীরভূম: ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Result Out 2026) রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করল বীরভূমের (Birbhum) প্রিয়তোষ মুখোপাধ্যায়। তার প্রাপ্ত নম্বর ৬৯৬। তিনি বীরভূম জেলার সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির হাইস্কুলের ছাত্র।

শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদ ফল প্রকাশ করার পর থেকেই প্রিয়তোষের সাফল্যে খুশির হাওয়া পরিবার, স্কুল এবং গোটা জেলায়। প্রথম সারিতে জায়গা করে নিয়ে জেলার মুখ উজ্জ্বল করেছে সে। স্কুল সূত্রে জানা গিয়েছে, পড়াশোনার প্রতি ছোটবেলা থেকেই অত্যন্ত মনোযোগী ছিল প্রিয়তোষ। নিয়মিত অনুশীলন ও শিক্ষকদের পরামর্শ মেনেই এই সাফল্য এসেছে বলে মনে করছেন শিক্ষকরা।

আরও পড়ুন: মাধ্যমিকে প্রথম উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র

এ বছরের মাধ্যমিকে মোট পাশের হার ৮৬.৮৩ শতাংশ। মেধাতালিকায় জায়গা পেয়েছে মোট ১৩১ জন পড়ুয়া। তার মধ্যেই দ্বিতীয় স্থান দখল করে নজর কেড়েছে বীরভূমের এই ছাত্র।

কীভাবে দেখবেন মাধ্যমিকের ফল?

ফলাফল দেখতে পরীক্ষার্থীদের প্রথমে মধ্যশিক্ষা পর্ষদের সরকারি ওয়েবসাইট www.wbbsedata.com-এ যেতে হবে। সেখানে ‘Result’ ট্যাবে ক্লিক করার পর নতুন পেজ খুলবে। এরপর রোল নম্বর, জন্মতারিখ-সহ প্রয়োজনীয় তথ্য দিলেই স্ক্রিনে দেখা যাবে রেজাল্ট। চাইলে সেখান থেকেই প্রিন্ট আউটও নেওয়া যাবে।

Latest News

ভিএআর-এর ভুল সিদ্ধান্ত, বিতর্কিত গোলে ম্যাঞ্চেস্টার ডার্বি জিতল সিটি

ওয়েব ডেস্ক: রবিবারের ম্যাঞ্চেস্টার ডার্বিতে (Manchester Derby) ১-০ ফলে জিতেছে ম্যান সিটি (Man City)। ওল্ড ট্রাফোর্ডের (Old Trafford) মাঠে...

More Articles Like This