মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার মৈনাক মণ্ডল

Must Read

বাঁকুড়া: ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Result Out) রাজ্যে তৃতীয় স্থান অধিকার করল বাঁকুড়ার মৈনাক মণ্ডল। সে বাঁকুড়া (Bankura) ক্রিশ্চান কলেজিয়েট স্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৫ (District news)।

শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের ফল প্রকাশের পর থেকেই মৈনাকের সাফল্যে খুশির হাওয়া স্কুল ও পরিবারে। রাজ্যের মেধাতালিকায় তৃতীয় স্থান অর্জন করে জেলার মুখ উজ্জ্বল করেছে সে। শিক্ষক-শিক্ষিকাদের কথায়, শুরু থেকেই পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী ছিল মৈনাক। নিয়মিত অনুশীলন এবং অধ্যবসায়ের জোরেই এই সাফল্য এসেছে।

আরও পড়ুন: মাধ্যমিকে প্রথম উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র

এ বছর মাধ্যমিক পরীক্ষায় মোট পাশের হার ৮৬.৮৩ শতাংশ। মেধাতালিকায় জায়গা পেয়েছে ১৩১ জন পড়ুয়া। সেই তালিকায় তৃতীয় স্থানে উঠে এসে বিশেষভাবে নজর কেড়েছে বাঁকুড়ার এই ছাত্র।

কীভাবে দেখবেন মাধ্যমিকের ফল?

ফলাফল দেখতে পরীক্ষার্থীদের প্রথমে মধ্যশিক্ষা পর্ষদের সরকারি ওয়েবসাইট www.wbbsedata.com-এ যেতে হবে। সেখানে ‘Result’ ট্যাবে ক্লিক করার পর নতুন পেজ খুলবে। এরপর রোল নম্বর, জন্মতারিখ-সহ প্রয়োজনীয় তথ্য দিলেই স্ক্রিনে দেখা যাবে রেজাল্ট। চাইলে সেখান থেকেই প্রিন্ট আউটও নেওয়া যাবে।

Latest News

লাল রংয়ে মিশে গেছে নীল! কী কারণে দলে ‘বদল’ অখিলেশের?   

ওয়েব ডেস্ক: যে রাজনৈতিক দলটার পরিচয় তার লাল টুপি এবং পতাকার জন্য, তারা এবার নীল রং আপন করে নিচ্ছে।...

More Articles Like This