31.5 C
Kolkata

হ্যাকারদের কবলে অশোক লাহিড়ি! দিলেন সতর্কবার্তা

Must Read

ওয়েব ডেস্ক : হ্যাকারদের (Hackers) কবলে পড়লেন নীতি আয়োগের চেয়ারম্যান ডঃ অশোক লাহিড়ি (Ashok Kumar Lahiri)। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন তিনি। অভিযোগ, অশোক লাহিড়ির নাম করে তাঁরই মোবাইল হ্যাক করে অন্যান্যদের পাঠানো হয়েছে। তাঁর নামে যদি টাকা চাওয়া হয়, তাহলে যেন কেউ না দেন, সতর্ক করে তা জানিয়েছেন তিনি।

একটি স্ক্রিনশট শেয়ার করেছেন ডঃ অশোক লাহিড়ি (Ashok Kumar Lahiri)। সেখানে দেখা গিয়েছে, তাঁর নাম করে সাহায্য চাওয়া হয়েছে। তাঁৎ নাম করে ৫৬ হাজার টাকা চাওয়া হয়েছে। ২ ঘণ্টার মধ্যে আবার সেই টাকা ফিরিয়ে বলেও লেখা রয়েছে সেখানে।

আরও খবর : টিভিকে-র সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ‘অসন্তুষ্ট’ রাজ্যপাল

আর এই স্ক্রিনশটটি (Screenshot) ভুয়ো বলে দাবি করে নীতি আয়োগের চেয়ারম্যান (Chairman of NITI Aayog) লিখেছেন, “সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমার পার্সোনাল ফোন নম্বরটি হ্যাক হয়েছে। যদি আমার এই নম্বর থেকে কারও কাছে টাকা চাওয়া, ফোনপে/গুগল পে নম্বর পাঠানো বা অন্য কোনও আর্থিক সাহায্যের মেসেজ যায়, তাহলে দয়া করে কেউ বিশ্বাস করবেন না এবং কোনও ধরনের টাকা লেনদেন করবেন না। এটি সম্পূর্ণ ভুয়ো ও প্রতারণামূলক কাজ। সতর্ক থাকুন এবং অন্যদেরও বিষয়টি জানিয়ে দিন।”

বলে রাখা দরকার এই রকম ঘটনা নতুন নয়। হ্যাকাররা প্রায় সময় এই কাজ করে থাকেন। অনেকে এই ফাঁদে পড়ে অনেক টাকা খোয়ান। পুলিশ প্রশাসনের তরফে বার বার সতর্ক করা হলেও, অনেকে এমন প্রতারণার কাজ চালাচ্ছেন। যার ফলে বহু মানুষ অনেক টাকা হারাচ্ছন। এবার সেই জালে নীতি আয়োগের চেয়ারম্যান (Chairman of NITI Aayog)।

দেখুন অন্য খবর :

Latest News

‘আমরা বেইমান নই’, একুশে জুলাই নয়া মন্ত্র কালীঘাট তৃণমূলের

কলকাতা: রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর তৃণমূলের একাংশের সাংসদ, বিধায়ক এবং নেতাদের বিদ্রোহী অবস্থান দলকে চাপে ফেলেছে। দলের...

More Articles Like This