36.8 C
Kolkata

রাত পোহালেই মাধ্যমিকের ফল প্রকাশ

Must Read

কলকাতা: রাত পোহালেই প্রকাশিত হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল (WBBSE Madhyamik Result 2026)। সকাল সাড়ে নয়টায় সল্টলেকে মধ্যশিক্ষা পর্ষদের অফিস নিবেদিতা ভবনে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।তার কিছু ক্ষণ পর থেকেই অনলাইনে ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা।

পর্ষদের তরফে জানানো হয়, ৮ মে সকাল সাড়ে ৯টায় ফলঘোষণা করবেন সভাপতি। এর পর সকাল ১০টা ১৫ থেকে পর্ষদের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানা যাবে। সকাল সাড়ে দশটায় জেলা ক্যাম্প অফিস থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে স্কুলগুলো। প্রথম ১০ কৃতির মেধাতালিকা প্রকাশ করা হবে।এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ১২ ফেব্রুয়ারি। প্রায় ৯ লক্ষ ৭০ হাজারের মতো পরীক্ষার্থী ছিল। রাজ্যজুড়ে ২৬৮২ টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: তৃণমূল ছাড়লেন প্রাক্তন হাওড়া পুরপ্রধান সুজয় চক্রবর্তী

কী ভাবে দেখবেন ফলাফল?

১. পরীক্ষার্থীদের প্রথমে বোর্ডের নিজস্ব ওয়েবসাইট www.wbbsedata.com বা www.wbbse.wb.gov.in-এ যেতে হবে।

২. এর পর হোমপেজে দেওয়া রেজাল্টের লিঙ্কে ক্লিক করতে হবে।

৩. এ বার নিজেদের রোল নম্বর, জন্মতারিখ-সহ প্রয়োজনীয় তথ্য দিলেই রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে।

৪. রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

Latest News

অমরনাথ যাত্রায় বজ্র আঁটুনি! ভূস্বর্গে নজিরবিহীন নিরাপত্তা! কী কী পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র?

ওয়েব ডেস্ক: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ৩ জুলাই থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত অমরনাথ যাত্রা (Amarnath Yatra)। আর...

More Articles Like This