31.6 C
Kolkata

সুব্রত গুপ্ত এবং এনকে মিশ্রকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল কমিশন

Must Read

কলকাতা: সুব্রত গুপ্ত (Subrata Gupta) এবং এনকে মিশ্রকে (NK Mishra) দায়িত্ব থেকে অব্যাহতি দিল নির্বাচন কমিশন (Election Commission)। বঙ্গ ভোটে দায়িত্ব সামলেছেন বিশেষ পর্যবেক্ষকের। নির্বিঘ্নে মিটেছে নির্বাচন। ফলপ্রকাশও হয়ে গিয়েছে। বাংলার নির্বাচনে নিযুক্ত দুই বিশেষ পর্যবেক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিল কমিশন। রাজ্যে নির্বাচনের তদারকিতে বিশেষ পর্যবেক্ষক হিসেবে সুব্রত গুপ্ত ও বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে এন কে মিশ্রকে দায়িত্ব দিয়েছিল কমিশন। বৃহস্পতিবার দু’জনকেই চিঠি দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি দিল নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার চিঠিতে কমিশন জানায়, ‘যেহেতু রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া এখন শেষ হয়েছে। তাই বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। সুব্রত গুপ্ত ও এনকে মিশ্র দু’জনকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিল কমিশন। সেই দায়িত্ব পালন করেছেন তাঁরা।গত বছরের অক্টোবরে রাজ্যে এসআইআর শুরু হয় সেই সময় সুব্রতকে বিশেষ রোল পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করেছিল নির্বাচন কমিশন। এসআইআরের কাজে বিশেষ পর্যবেক্ষক হিসাবে সুব্রতের ভূমিকায় কমিশন সন্তুষ্ট হওয়ায় তাঁকে রাজ্যের বিধানসভা ভোটের বিশেষ পর্যবেক্ষক হিসাবেও দায়িত্ব দেওয়া হয়েছিল।অন্য দিকে, রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছিল এনকে মিশ্রকে। তিনি এক জন অবসরপ্রাপ্ত আইপিএস। পশ্চিমবঙ্গে ভোট শেষ হতেই মিশ্রকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিল কমিশন।এসআইআর প্রক্রিয়ার তদারকির জন্য আনা হয়েছিল মিশ্রকে। তার পর তাঁকে ভোটের দায়িত্বও দেওয়া হয়।

আরও পড়ুন: পালাবদলের পর আগামী সপ্তাহে শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর কাজ

Latest News

জমি জেহাদ থেকে ধর্মান্তকরণে নতুন আইন! ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : ‘এক দেশ, এক প্রধান, এক বিধান, এক নিশান’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই আদর্শকে সামনে রেখেই পশ্চিমবঙ্গ (West...

More Articles Like This