ভোট পরবর্তী অশান্তি, বিজেপি নেতাকে কোপ, রেহাই পেল না পরিবারের লোকেরাও

Must Read

বরানগর- বঙ্গে সদ্য শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election) । ক্ষমতায় এসেছে বিজেপি (Bjp)। আর ভোট (Vote) শেষ হতে না হতেই ভোট পরবর্তী উত্তেজনা তৈরি হয়েছে। বরানগরে (Baranagar) বিজেপি নেতা সোমনাথ ধরকে (BJP leader Somnath Dhar) কোপ। রেহাই পাইনি পরিবারের লোক। বরানগর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ড নৈনন পাড়া এলাকার ঘটনা।

ঘটনা তদন্তে বরানগর থানার পুলিশ। বিজেপি নেতার পরিবারের অভিযোগ,   শুভঙ্কর, রঞ্জিত ধর নামে দুই ব্যক্তি  তৃণমূলের প্রভাব খাটিয়ে দীর্ঘ সময় ধরে হুমকি দিচ্ছিলেন সোমনাথকে, তার বাড়ির ভাগ নেওয়ার জন্যে।  কিন্তু সোমনাথবাবু রাজি ছিলেন না।

হঠাৎই গতকাল রাতে আচমকায় হামলা চালায় দুই ব্যাক্তি। বাড়ির সামনে সোমনাথবাবুকে মাটিতে ফেলে এলোপাথাড়ি কোপ দেয় শুভঙ্কর ধর।  সোমনাথবাবুকে বাঁচাতে আসলে তার পরিবারের লোককেও আক্রান্ত করে শুভঙ্কর ও রঞ্জিত।

আরও পড়ুন-  রাতের অন্ধকারে বিজেপির পার্টি অফিসে ভাঙচুর, ভাঙা হল অফিসের চেয়ার

গোটা ঘটনায় ব্যাপক চঞ্চল্য তৈরি হয় এলাকায়।  রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এই মুহূর্তে সোমনাথ  ধর চিকিৎসাধীন রয়েছেন কলকাতার একটি বেসরকারি হাসপাতাল। ঘটনাস্থলে বরাননগর থানার পুলিশ এসে, পরিস্থিতি নিয়ন্ত্রণ এ আনে।

 

Latest News

ব্রিকসের আগে বড় উদ্যোগ, দেশে রুশ বিমান তৈরির পথে ভারত!

ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলনের (BRICS Summit) আগে ভারত (India) ও রাশিয়ার (Russia) মধ্যে অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে সহযোগিতা...

More Articles Like This