চন্দ্রনাথ রথের ঘটনার পরই নিরাপত্তা বাড়ছে শুভেন্দুর!

Must Read

ওয়েব ডেস্ক : বাংলার নতুন মুখ্যমন্ত্রী কে হবেন? তা নিয়েই জোর জল্পনা চলছে বঙ্গে। তার জন্য শুক্রবার বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। কিন্তু এর আগে বুধবার রাতে ঘটে গিয়েছে চাঞ্চল্যকর ঘটনা। আততায়ীদের গুলিতে খুন হয়েছেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath)। যা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। এর পরেই শুভেন্দুর নিরাপত্তা বাড়ানো নিয়ে সিআরপিএফ (CRPF) ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি (Central security agencies) চিন্তাভাবনা শুরু করেছে বলে খবর।

সূত্রের খবর, এই ঘটনার পরেই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিরাপত্তা আরও বাড়নো হতে পারে। বর্তমানে তিনি পান জেড ক্যাটাগরির সুরক্ষা পেতেন তিনি। তবে বর্তমান পরিস্থিতিতে তা আরও বাড়ানো হতে নিয়ে পর্যালোচনা শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। নতুন করে কোনও ঝিঁকি রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। তার পরেই নেওয়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।

আরও খবর : টাটাদের ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ স্থগিত করল কলকাতা হাইকোর্ট

বলে রাখা দরকার, বাংলায় যে বড় জয় পেয়েছে বিজেপি (BJP), তার পেছনে শুভেন্দু অনেক বড় হাত রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুধু তাই নয় নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরে হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফলে দলে তাঁর গুরুত্ব অনেকটাই বেড়েছে।

অনেকেই মনে করছেন, বিজেপি সরকারে বড় ভূমিকা থাকতে পারে শুভেন্দুর (Suvendu Adhikari)। এমনকি মুখ্যমন্ত্রীও হতে পারেন বলে জল্পনা চলছে। ফলে তাঁর নিরাপত্তায় খামতি রাখতে চাইছে না কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সি এবং সিআরপিএফ। তবে তাঁর নিরাপত্তা বাড়ানো হয় কি না, সেটাই এখন দেখার।

দেখুন অন্য খবর :

Latest News

‘নন-কমিটাল’ টি-শার্টে রোহিতের বার্তা? আগরকরের মন্তব্য ঘিরে শুরু জল্পনা

ওয়েব ডেস্ক : ক্রিকেট মাঠে ফেরার আগে আপাতত নতুন ভূমিকায় দেখা যাচ্ছে রোহিত শর্মাকে (Rohit Sharma)। আসন্ন একটি টেলিভিশন...

More Articles Like This