ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গ (West Bengal) সহ চার রাজ্যে বিধানসভা ভোটের আগে শুরু হয়েছিল আদর্শ নির্বাচনী আচরণবিধি (MCC)। তবে ভোট শেষ হতেই মডেল কোড অফ কনডাক্ট বা এমসিসি তুলে নিল নির্বাচন কমিশন। তবে এখনও আদর্শ আচরণবিধি কার্যকর থাকবে ফলতা (Falta) বিধানসভায়। কারণ সেখানে আগামী ২১ মে হতে চলেছে পুনর্নির্বাচন।
গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছিল কমিশন (Election Commission)। গত ৪ মে চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। তার পরেই এমসিসি তুলে নেওয়া হয়েছে। তা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে বলে খবর।
আরও খবর : পানিহাটিতে বোমাবাজি! আহত ৫ বিজেপি সমর্থক
তবে পশ্চিমবঙ্গে ফলতা (Falta) বিধানসভায় আগামী ২১ মে হতে পারে পুনর্নির্বাচন। তার ফলপ্রকাশ হবে আগামী ২৪ মে। তাই সেখানে আদর্শ আচরণবিধি কার্যকর থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মূলত, গত ২৯ এপ্রিল ফলতায় হয়েছিল বিধানসভা নির্বাচন। কিন্তু সেখানে কারচুপির অভিযোগ উঠেছিল। তা নিয়ে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত কমিশনে রিপোর্ট পাঠিয়েছিলেন।
এর পর ফলতা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে স্ক্রুটিনি করে কমিশন (Election Commission)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নির্দেশে ফলতা, মগরাহাট, ডায়মন্ড হারবার-সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় স্ক্রুটিনি প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে যান কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। এর পর সেই রিপোর্ট গিয়েছিল দিল্লিতে। তার পরেই মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনর্নির্বাচন হলেও ফলতা বিধানসভা আসনে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।
দেখুন অন্য খবর :
