ভোট পরবর্তী হিংসায় কড়া ডিজি! ২০০-র বেশি এফআইআর, ৪৩৩ গ্রেফতার

Must Read

কলকাতা: ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া অবস্থান রাজ্য পুলিশের (State Police)। সাংবাদিক বৈঠকে ডিজি সিদ্ধনাথ গুপ্তা জানালেন, সারা রাজ্যজুড়ে হুমকি ও হেনস্থার বহু ঘটনা সামনে এসেছে। ইতিমধ্যেই ২০০-র বেশি এফআইআর (FIR) দায়ের হয়েছে এবং ৪৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়েছে প্রায় ১১০০ জনকে (District news)।

ডিজি জানান, অশান্তির দিক থেকে সবচেয়ে বেশি প্রভাবিত এলাকা আসানসোল, কোচবিহার, পূর্ব বর্ধমান এবং বারুইপুর। বসিরহাটের নেজাট এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামলাতে গিয়ে ওসি-সহ দুই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, এক অফিসার ও এক মহিলা কনস্টেবল আহত হন। ওই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: কালীঘাটে মমতার শক্তি-পরীক্ষা! ৬৯ বিধায়ক নিয়ে বৈঠক করলেন বিদায়ী মুখ্যমন্ত্রী

পুলিশের তথ্য অনুযায়ী, ভোট পরবর্তী হিংসায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্যজুড়ে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।

এছাড়া দ্রুত পদক্ষেপের জন্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ কন্ট্রোল রুম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে অশান্তির খবর মিললেই দ্রুত বাহিনী পাঠানো হবে। যেসব এলাকায় অশান্তি হচ্ছে কিন্তু এফআইআর দায়ের হয়নি, সেখানেও স্বতঃপ্রণোদিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ডিজি।

একই সঙ্গে স্পষ্ট নির্দেশ, বিনা অনুমতিতে ‘বুলডোজার’ নিয়ে কোনও মিছিল করা যাবে না। আইন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, প্রোটোকল মেনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ‘ইয়েলো বুক’ অনুযায়ী জেড প্লাস নিরাপত্তা দেওয়ার কথাও জানিয়েছেন ডিজি।

Latest News

‘ভারত গণতন্ত্রের জননী’, আন্দোলনের আবহেই রাজধানীতে দাঁড়িয়েই বার্তা মোদির

ওয়েব ডেস্ক : দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যখন দিল্লিতে চাপানউতোর তুঙ্গে, ঠিক তখনই আন্তর্জাতিক মঞ্চে ভারতের গণতন্ত্র ও অর্থনৈতিক...

More Articles Like This