17.6 C
New York

নিউটাউনে গ্রেফতার তৃণমূল নেতা কমল মণ্ডল

Must Read

কলকাতা: নিউটাউনের (Newtown) তৃণমূল (Tmc) নেতা কমল মণ্ডল অবশেষে পুলিশের জালে। বালিগড়ির খুনের ঘটনায় মূল অভিযুক্ত কমল মণ্ডলকে ভোররাতে সীমান্তবর্তী গোপালনগর এলাকা থেকে গ্রেফতার করেছে টেকনেসিটি থানার পুলিশ। অভিযোগ, বাংলাদেশে পালানোর ছক কষছিলেন তিনি। এই ঘটনায় তাঁর সঙ্গে আরও তিনজনকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপির বুথ সভাপতি মধু মণ্ডলকে খুনের ঘটনায় সরাসরি জড়িত কমল। অভিযোগ, দলীয় প্রার্থী পিযূষ কানোড়িয়ার হয়ে জোরকদমে ভোট প্রচার করায় মধুর উপর আক্রোশ তৈরি হয় পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য তথা বর্তমান সদস্যার স্বামী কমল মণ্ডলের। এরপর মধুকে ফোন করে ডেকে এনে দুষ্কৃতীদের দিয়ে বেধড়ক মারধর করা হয়, যার জেরে তাঁর মৃত্যু হয়।’

আরও পড়ুন: ভোটের পর হিংসায় ‘জিরো টলারেন্স’! পুরুলিয়ায় কড়া বার্তা প্রশাসনের

ঘটনার পরই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা কমল মণ্ডলের বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তের দ্রুত গ্রেফতারের দাবি জানান বিধায়ক পিযূষ কানোড়িয়া। চাপের মুখে দ্রুত তৎপর হয় পুলিশ। শেষমেশ পালানোর আগেই মূল অভিযুক্ত কমল মণ্ডলকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ, যা নিয়ে এলাকায় আপাতত কিছুটা স্বস্তি ফিরেছে।

Latest News

কালীঘাটের বাড়িতে জয়ী তৃণমূল প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠকে মমতা, কী কী বিষয়ে আলোচনা? জানুন এই ভিডিওয়োয়

ওয়েবডেস্ক- আজ জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকাল ৪ টায় বৈঠক কালীঘাটের বাড়িতে এই বৈঠক হওয়ার কথা।...

More Articles Like This