25.9 C
New York

বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর বিতর্কিত মন্তব্য মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর

Must Read

মালদহ-  বিধানসভা ভোটে (2026 Assembly Election)  তৃণমূলের ভরাডুবির পর বিস্ফোরক মন্তব্য রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর (Krishnandu Narayan Chowdhury) । অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দলটাকে তিলে তিলে শেষ করে দিল। আমার খুব কষ্ট লাগছে কালকে যখন টিভিতে দেখছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে লাঞ্ছিত করা হচ্ছে। এরকম দেখব কোনদিন আশা করিনি। দলটাকে কর্পোরেট হাউসের মতো নিয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন উপায় ছিল না তাকে ধৃতরাষ্ট্রের মতো আটকে রাখা হয়েছিল।

আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকবার হোয়াটসঅ্যাপে মেসেজ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছি কিন্তু দিদি আমাকে বলেছে সাথে ভালো করে কাজ করো, আমি আছি দেখছি। দলটাকে এইভাবে শেষ হতে দেখে প্রচুর কষ্ট হচ্ছে। তার পাশাপাশি তিনি আরো বলেন আইপ্যাক খুব বিপদজনক।

নেতাদের কাছ থেকে টাকা নেওয়া পোস্ট দেওয়া এটাই আই প্যাক এর কাজ। প্রার্থী বাছাই করেছে আইপ্যাক। ৪১ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি। গতকালকে বিজেপি কর্মীরা, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে লাঞ্ছিত করেছে তা খুব দুঃখজনক। বিজেপি ক্ষমতায় আসতেই যেভাবে অত্যাচার শুরু করেছে তা একদমই কাম্য নয়।

কৃষ্ণেন্দু বলেন, দল কোনদিন শেষ হয় না, কিন্তু কিছু ব্যাক্তি শেষ হয়ে যায়।। ঠিকমত যদি কাজ করা যায় দল আবার পুনরায় ক্ষমতায় ফিরে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব থাকলে দল আবার পুনরায় ফিরে আসবে। আমরা চাই তৃণমূল দলটা মানুষের জন্য কাজ করুক। দালালদের হাতে যাতে দল না থাকে। আমি ইংরেজবাজারে এবার প্রার্থী হতে চাইনি আমরা দেখেছি গত তিন বার যেভাবে ফল হয়েছে এখানে টাকা পয়সা খরচা করব সবকিছু করব জীবন দিয়ে লড়ব তারপরেও গো হারা হারব। এমনটা মন্তব্য করলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

Latest News

নবান্ন নয়, রাইটার্স থেকেই কি চলবে সরকার?

কলকাতা: দীর্ঘ দেড় দশকের শাসনকাল শেষে ঘাসফুল শিবিরকে সরিয়ে বাংলায় ফুটেছে পদ্ম ফুল। রাজ্যের ক্ষমতায় এসে বড়সড় ইঙ্গিত দিলেন...

More Articles Like This