30.3 C
Kolkata

চীনের হুনানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ২১ জনের মৃত্যু

Must Read

ওয়েবডেস্ক- চীনের (China) হুনান (Hunan) প্রদেশে আতশবাজি কারখানায় (Fireworks Factory)  ভয়ঙ্কর বিস্ফোরণ (Blast) । ঘটনায় কমপক্ষে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত ৬১ জন। হতা-হতের সংখ্যা বাড়তে পারে, আশঙ্কা করছে প্রশাসন। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন।

চীনের হুনান প্রদেশ লিউইয়াং শহর  চিনের অন্যতম বড় আতশবাজির উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। সোমবার বিকেলের দিকে হঠাৎই কারখানার ভিতরে কানফাটা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে বিস্ফোরণে অল্প আওয়াজ শোনা যায়, তার পর সেই শব্দ ক্রমশ বাড়তে থাকে। বিস্ফোরণে তীব্রতায় এতটাই বেশি ছিল যে, আশেপাশে বহু বাড়ির কাচ ভেঙে পড়ে। কয়েক কিলোমিটার দূর থেকেও ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশ বাতাস ছেয়ে যায়। বিস্ফোরণের ফলে কারখানার একাধিক বিল্ডিং সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জানা গেছে, আতশবাজির ওই কারখানায় প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। উদ্ধারকাজ শুরু হতে প্রথমদিকে বেশ বেগ পেতে হয় দমকল ও উদ্ধারকারী দলকে।

আরও পড়ুন-  দক্ষিণ লন্ডনে বন্দুকবাজের হামলা! আহত ৪

পরে প্রায় ৫০০ জনেরও বেশি উদ্ধারকর্মী,  দমকল বাহিনী,  চিকিৎসাকর্মী এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে শ্রমিকদের উদ্ধার করা হয়। তাদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেকেই অবস্থা আশঙ্কাজনক, মৃতের সংখ্যা বাড়তে পারে। বিস্ফোরণে পরে স্থানীয় প্রশাসন এলাকা ঘিরে রাখে। ফলে আশেপাশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। রাসায়নিক থেকেও যাতে কোনও বিপদ না হয়, তা এড়াতে বিশেষ সতর্কতা ঘোষণা করা হয়েছে। কী কারণে এই বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কারখানায় ব্যবহৃত দাহ্য রাসায়নিক পদার্থের ভুল সংরক্ষণ বা নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণেই এই বিস্ফোরণ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যাবে না।

Latest News

তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Trinamool Bank Account) রয়েছে কাটমানির টাকা। দলেরই এক বিধায়ক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী...

More Articles Like This