30.3 C
Kolkata

মর্মান্তিক ঘটনা চীনে! হাসপাতালে ভর্তি বহু

Must Read

ওয়েব ডেস্ক : চীনে (China) মর্মান্তিক ঘটনা। সেখানকার হুনান প্রদেশের এক বাজি কারখানায় (Factory) ঘটল বিস্ফোরণের ঘটনা। ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনায় ৬১ জন জখম হয়েছেন বলে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা যাচ্ছে, কারখানার দু’টি ইউনিট থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পর কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে গিয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিল দমকলের একাধিক গাড়ি। পাশাপাশি উদ্ধারকারী, চিকিৎসা কর্মীও ঘটনাস্থলে রয়েছেন বলে খবর।

আরও খবর : ফের অশান্ত মধ্যপ্রাচ্য! এবার ইরানের হামলায় প্রাণহানি ৩ ভারতীয়র, কী বলল নয়াদিল্লি?

জানা যাচ্ছে, বহু শ্রমিককে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে (Hospital)। তবে ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে যাঁরা এখনও হাসপাতালে ভর্তি তাঁদের মধ্যে অনেকেৎ অবস্থা আশঙ্কাজনক বলে খবর। তবে ধ্বংসস্তূপে আরও শ্রমিকদের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ফলে ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রাথমিক অনুমান, দাহ্য রাসায়নিক পদার্থ রাখা নিয়ে নিরাপত্তাবিধি লঙ্ঘনের কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে এ নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। ঘটনায় কারখানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে আটক করা হয়েছে। ইতিমধ্যেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিং পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বলে খবর।

দেখুন অন্য খবর :

Latest News

তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Trinamool Bank Account) রয়েছে কাটমানির টাকা। দলেরই এক বিধায়ক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী...

More Articles Like This